editor
প্রকাশিত: 5:52 PM, June 26, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজি নং- ২১৫৯) এর অন্তর্ভূক্ত কোতোয়ালী থানা উপ-কমিটির নির্বাচনকে নিয়ে একটি মহল অপপ্রচার চালাচ্ছে এর প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন কোতোয়ালী থানা উপ-কমিটির শ্রমিকরা।
শনিবার (২৬ জুন) কোতোয়ালী থানা উপ-কমিটি আহ্বায়ক কমিটি ও শ্রমিকবৃন্দের আয়োজনে নগরীর কীনব্রীজ এলাকায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
কোতোয়ালী থানা নির্বাচন উপ-কমিটির যুগ্ম আহ্বায়ক আলীম উদ্দিন মোল্লার সভাপতিত্বে ও সিলেট কালীঘাট ট্রাক, পিকআপ, ক্যাভার্ডভ্যান সমবায় সমিতির সম্পাদক মো. আফরোজ আলীর পরিচালনায় উপস্থিত ও বক্তব্য রাখেন, কোতোয়ালী থানা নির্বাচন উপ-কমিটির যুগ্ম আহ্বায়ক লাল মিয়া, মকদ্দছ আলী কদু, আব্দুল মন্নান। শ্রমিকদের মধ্যে উপস্থিত ছিলেন, এমরান আহমদ, জালাল খান, আলতাফ হোসেন, পুতুল বাবু, কবির আহমদ, সবুজ মিয়া, বাবলু, সাদ্দাম হোসেন, শাহিন আহমদ,কবির মিয়া, সুজন দাশ, আবুল হোসেন, হোসেন আহমদ, প্রমুখ।
বিক্ষোভ মিছিল পূর্ব প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় শ্রমিকদের ন্যায্য দাবী আদায়ের লক্ষ্যে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই। কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সুষ্ঠুভাবে সাধারণ সভার আয়োজন করায় পরিবহন শ্রমিকদের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানান। পাশাপাশি একটি কুচক্রি মহল সুষ্ঠু নির্বাচনকে ব্যাহত করতে উঠেপড়ে লেগেছে। তারা শ্রমজীবী মানুষের কল্যাণে কাজ না করে তাদের ব্যক্তি স্বার্থ হাসিলের লক্ষ্যে এ অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমরা আশাবাদী শ্রমিকদের কথা বিবেচনা করে সুষ্ঠু নির্বাচন এগিয়ে নিতে তাদের সুধয় বুদ্ধির উদয় হবে। অন্যথায় পরিবহন শ্রমিকরে জীবনমান উন্নয়ন বাধা সৃষ্টি করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য জেলা কার্যকরী কমিটির নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানান শ্রমিক নেতৃবৃন্দ।
ডিএসএস / ২৬ জুন ২০২১ / আল-আমিন
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ