admin
প্রকাশিত: 9:54 PM, June 28, 2021

সোমবার সিলেট নগরের ইউসেপ ঘাসিটুলা স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন অধ্যাপক ডা. মো. তারেক আজাদ ও সাংবাদিক নেতা ছামির মাহমুদ।
নিজস্ব প্রতিবেদক
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষ্যে ইউসেপ সিলেট অঞ্চলের প্রতিটি সাধারণ ও কারিগারি স্কুল এবং ট্রেনিং ইন্সটিটিউটে বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি চলছে। এই কর্মসূচির অংশ হিসেবে সোমবার দুপুরে সিলেট নগরের ঘাসিটুলা এলাকায় ইউসেপ ঘাসিটুলা স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও শিশুরোগ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. তারেক আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসেপ ঘাসিটুলা স্কুলের এলিট কমিটির সদস্য, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ।
এসময় আরও উপস্থিত ছিলেন ইউসেপ ঘাসিটুলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মেরিনা জাহান, স্কুল শিক্ষিক আমিনুল ইসলাম, শাহ আলম, বিদ্যুৎ কুমার তালুকদার, কৃষ্ণচন্দ্র দেব, স্কুল শিক্ষিকা শাহিদা জামান, সহকারী শিক্ষক নাজিম উদ্দিন ও সুজেল মিয়া।
কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে বেশি করে বৃক্ষরোপণ করতে হবে। বৃক্ষ শুধু মানুষকে কাঠ, ফলমুল দেয়না, জীবন রক্ষাকারী অক্সিজেনও সরবরাহ করে বৃক্ষ। তাই মানুষের জীবেনর একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে বৃক্ষ। নিজেদের প্রয়োজনেই বাসা-বাড়ির আঙ্গিণায় ও সড়কের উভয়পাশে বৃক্ষরোপনের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
ডিএসএস/২৮/জুন/২০২১/নুরুল
“নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সিলেটে শিক্ষার্থীদের
দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭
গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দীর্ঘমেয়াদী স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিলেট সিটি
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শন করেছেন বাজুসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সিলেটের ব্যবসায়ীবৃন্দ।
সিলেট মহানগর বিএনপির ৩৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি এনামুল হোসেন এনাম, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন-কে আন্তরিক
সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শেখঘাট এলাকায় নবনির্মিত শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদ-এর প্রাতিষ্ঠানিক ও নিয়মিত প্রার্থনার শুভ উদ্বোধন
খন্দকার মুক্তাদিরের চোখে এক ‘পরিশ্রমী ও কর্মতৎপর’ নেতা সিলেটের রাজনীতিতে রাজপথের দূরদর্শী সংগঠক ও তৃণমূলের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের মরাচেলা (সুনামগঞ্জ জেলা কার্যালয়ের রেকর্ড অনুযায়ী সোনালী চেলা) নদীর পাড় কেটে বেআইনিভাবে বালু উত্তোলনের অভিযোগে