editor

প্রকাশিত: 12:36 AM, June 29, 2021

কানাইঘাটে মতিন হত্যা মামলার প্রধান আসামীকে আদালতে প্রেরণ

কানাইঘাটে মতিন হত্যা মামলার প্রধান আসামীকে আদালতে প্রেরণ

কানাইঘাটে মতিন হত্যা মামলার প্রধান আসামীকে আদালতে প্রেরণ

কানাইঘাট প্রতিনিধি

কানাইঘাট পৌরসভার রায়গড় গ্রামে চাচাত ভাইদের হাতে নিহত প্রবাসী আব্দুল মতিন হত্যা মামলার প্রধান আসামী আব্দুল মান্নানকে আদালতে প্রেরণ করা হয়।কানাইঘাট থানা পুলিশ মৌলভীবাজারের কুলাউড়া এলাকায় স্থানীয় থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে আব্দুল মান্নানকে গ্রেফতার করেন। জানা যায় পৌরসভার রায়গড় গ্রামের মৃত আব্দুল জব্বারের পুত্র আব্দুল মান্নান এলাকার চিহৃত একজন অপরাধী। তার বিরুদ্ধে থানা ও আদালতে বেশ কয়েকটি মামলা রয়েছে। বিশেষ করে ২০০০ সালের ১২ এপ্রিল তিনি আরেকটি হত্যা কান্ড ঘটিয়েছিলেন। সেদিন রাতে পৌরসভার নয়াতালুক গ্রামের মৃত নালিনী চন্দ্রের পুত্র রানা চক্রকে আব্দুল মান্নান তার বাহিনীকে নিয়ে পিঠিয়ে হত্যা করেছিল। সেই মামলায় আব্দুল মান্নান বেশ কিছুদিন জেলও খেটেছে।

এছাড়াও আব্দুল মান্নান তার বাহিনীকে নিয়ে ২০০৬ সালের পহেলা সেপ্টেম্বর গভীর রাতে রায়গড় গ্রামের মৃত মুফিজুর রহমানের পুত্র আলিম উদ্দিন ও সামছুদ্দিনের গোয়ালঘর হতে বেশ কয়েটি গরু চুরির অপরাধে তার বিরুদ্ধে কানাইঘাট থানায় মামলা হয়। তখনকার সময়ে থানার মামলা নং ০৫ তাং ৮/৯/০৬ইং। স্থানীয়রা জানিয়েছেন শুধু হত্যা মামলা কিংবা চুরি নয় তার বিরুদ্ধে ডাকাতি মামলাও রয়েছে। আব্দুল মান্নান এভাবে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে বলে জানিয়েছেন এলাকাবাসী। তার বিরুদ্ধে এলাকার কেউ কখনো মুখ করতে চায়নি।

উল্লেখ্য গত ১৩ মে বিকাল আড়াই টার দিকে গভীর নলকুপের পানি নিয়ে আসাকে কেন্দ্র করে আব্দুল মন্নান, আব্দুল জলিল সহ তাদের পরিবারের সদস্যদের সাথে প্রবাস ফেরৎ আব্দুল মতিনের পরিবারের ঝগড়া হয়। এক পর্যায়ে আব্দুল মন্নান ও তার ভাই আব্দুল জলিল প্রবাসী আব্দুল মতিনকে শারীরিক ভাবে এলাপাতারি মারধর করে সুপারী গাছের সাথে ধাক্কা মেরে ফেলে দেন। এতে তিনি মাথার পিছনের দিকে গুরুত্বর আঘাত প্রাপ্ত হন। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎকগণ তাকে উন্নত চিকিৎসার জন্য প্রাইভেট হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। পরে আব্দুল মতিনের স্বজনরা মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করেন। সেখানে ৩ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

ডিএসএস/২৯/জুন/২০২১/নুরুল

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ