admin
প্রকাশিত: 7:17 PM, June 30, 2021

রাজাগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক আলী আকবর চৌধুরীর গণসংযোগ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেটের কানাইঘাট উপজেলার ৯ নং রাজাগঞ্জ ইউনিয়নে গণসংযোগ অব্যাহত রেখেছেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক আলী আকবর চৌধুরী কোহিনূর। ইউনিয়নের উদ্যমী যুবদের সাথে নিয়ে মাঠঘাট ও বড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছেন তিনি। এই করোনাকলীন প্রচারনা ও গণসংযোগে ইউনিয়নের যুবকরাই তার মূল চালিকা শক্তি। তবে বড়দের আন্তরিক দোয়া এবং আশীর্বাদও রয়েছে তার প্রতি। মূলত এলাকার মুরব্বিদের দোয়া ও আশীর্বাদ কুড়াতেই তার অবিরাম এ গণসংযোগ।
অব্যাহত গণসংযোগের অংশ হিসেবে ২৯ জুন মঙ্গলবার নতুন করে ইউনিয়নের চান্দর বাজার, মোকাম বাজার, তালবাড়ি বাজার প্রভৃতি বাজারের ব্যবসায়ী ও ক্রেতাদের কাছে সালাম ও আদাব পৌঁছিয়ে দেন। কামনা করেন সকলের দোয়া ও আশীর্বাদ। এসময় তিনি ও তার সঙ্গীয়রা নির্বাচনী প্রচারপত্র স্টিকার প্রভৃতি বিতরণ করেন। সাঁটিয়ে দেন দোকানপাট রাস্তা ও গলিতে।
এর আগে সোমবার তিনি দিনভর ইউনিয়নের রাজাগঞ্জ বাজার সহ বিভিন্ন গ্রামে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
এদিকে গত ২৬ জুন চেয়ারম্যান প্রর্থী সাংবাদিক আলী আকবর চৌধুরী কোহনূর ইউনিয়নের খালপার পূর্ব মহল্লার ফুটবল টিমের কাছে গনসংযোগের পাশাপাশি টিমের সদস্য ও খোলোয়াড়দের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি বলেন- যুব ও তরুণদের থেকে অপরাধ প্রবণতা দূর করতে এবং তাদের মধ্যে সুস্থ মনন গড়ে তুলতে খেলাধূলার কোন বিকল্প নেই। খেলোয়াড়দের অধিকতর উৎসাহী করতে তিনি তাদেরকে উন্নত মানের একটি ফুটবলও প্রদান করেন।
চেয়ারম্যান প্রার্থী আলী আকবর চৌধুরীর গণসংযোগ ইউনিয়নের আবাল বৃদ্ধ সহ সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক সাড়া যুগিয়েছে। স্বাস্থবিধি রক্ষা করে গণসংযোগ ও প্রচারনা অব্যাহত থাকবে বলে জানান তিনি।-বিজ্ঞপ্তি
ডিএসএস/৩০/জুন/২০২১/নুরুল
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ