admin
প্রকাশিত: 7:48 PM, June 30, 2021

ভেজিটেবল মার্কেট ট্রেড সেন্টার ব্যবসায়ী কমিটির উদ্যোগে ব্যবসায়ীদের সাথে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাবিবুর রহমান হাবিব।
সিলেট ৩ আসনের উপ-নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, সিলেট-৩ আসনের মানুষের কল্যাণে একজন সেবক হিসেবে কাজ করতে চাই। তিনি সিলেট-৩ আসনের নির্বাচনী এলাকাকে সফল বাণিজ্য বন্দর হিসেবে গড়ে তোলার আশ্বাস প্রদান করেন এবং সকলকে সাথে নিয়ে কাজ করতে চান। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে দলীয় মনোনয়ন দিয়েছেন। তাই বর্তমান সরকারের উন্নয়নের বার্তায় মানুষের কাছে পৌছে দিয়ে নৌকার বিজয় নিশ্চিত করে এ আসনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিবেন আপনারদের কাছে এই চাওয়াটা আমার।
বুধবার (৩০ জুন) সকাল ১১টায় সিলেট নগরীর সোবহানীঘাটস্থ এলাকায় ভেজিটেবল মার্কেট ট্রেড সেন্টার ব্যবসায়ী কমিটির উদ্যোগে ব্যবসায়ীদের সাথে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ভেজিটেবল মার্কেট ট্রেড সেন্টার ব্যবসায়ী কমিটির সভাপতি মো. ছাদ মিয়ার সভাপতিত্বে ও সমাজসেবী ছাত্রনেতা জাহেদ আহমদের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী হাজী ফারুক আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী সাইফুল আলম, জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাজী রইছ আলী, আওয়ামীলীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী আতিকুর রহমান আতিক।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভেজিটেবল মার্কেট ট্রেড সেন্টার ব্যবসায়ী কমিটির সিনিয়র সহ সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মো. আলেক মিয়া, সহ সভাপতি মো. কয়ছর আলী, মো. হারিছ মিয়া, মো. আলাউদ্দিন মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী মো. পংকি মিয়া জালালী, সাধারণ সম্পাদক মো. রাজু মিয়া, সহ সাধারণ সম্পাদ মো. জলিল মিয়া, মো. সেলিম মিয়া, মো. দুলাল আহমদ, মো. মোস্তাক আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. ছাদেক আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মো. জয়নাল আবেদীন, অর্থ সম্পাদক মো. শফিক মিয়া, সহ অর্থ সম্পাদক মো. রাজা মিয়া, প্রচার সম্পাদক মো. আমির আলী, সহ প্রচার সম্পাদক মো. মাজুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. দীপু মিয়া, সহ দপ্তর সম্পাদক মো. জীবন আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক মো. খছরু মিয়া, সহ ধর্ম বিষয়ক সম্পাদক মো. নারু দেব, সমাজকল্যাণ সম্পাদক মো. মাসুদ কাজী, সহ সমাজকল্যাণ সম্পাদক মো. বাদশা মিয়া, সাংস্কৃতিক সম্পাদক মো. কবির মিয়া, সহ সাংস্কৃতিক সম্পাদক মো. তাজুল ইসলাম তাজির, ক্রীড়া সম্পাদক মো. আব্দুর রব, সহ ক্রীড়া সম্পাদক মো. জুবের আহমদ, সাহিত্য সম্পাদক মো. শাকুর মিয়া, সহ সাহিত্য সম্পাদক মো. দেলোয়ার হোসেন, ত্রাণ সম্পাদক মো. মঞ্জুর হোসেন, সহ ত্রাণ সম্পাদক মো. আবু সুফিয়ান, সদস্য সুয়েব আহমদ সানু, মো. ছমির উদ্দিন, মো. ইউসুফ মিয়া, রিপন বাবু, জোহায়ের আহমদ, বাচ্চু মিয়া, খলিলুর রহমান, আপ্তাব মিয়া, ছালেক মিয়া, আশরাফ মিয়া, নাজির মিয়া, রাজিব মিয়া, আব্দুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি
ডিএসএস/৩০/জুন/২০২১/নুরুল
2 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
8 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
3 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
3 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
3 স্টাফ রিপোর্টার: এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে অপহৃত
4 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
1 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে
2 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 1 শুক্রবার (২১