editor
প্রকাশিত: 11:41 PM, June 30, 2021

নিহত কেয়ারটেকার আবদুস সালাম ও মামলার প্রধান আসামী কামরান আব্দুল হাই
ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জের দোয়ারাবাজারে আলোচিত কেয়ারটেকার আবদুস সালাম (৩৯) হত্যাকান্ডের সাড়ে সাত মাস অতিবাহিত হলেও মামলার প্রধান আসামী এখনো গ্রেফতার হয়নি। ফলে উদ্বেগ উৎকন্ঠায় দিন কাটছে বাদি ও তার পরিবারের।
হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী যুক্তরাজ্যে বসবাস করায় দেশের পুলিশ প্রশাসন তাকে গ্রেফতার করতে পারছে না। কিন্তু হত্যা কান্ডের পর ঘটনাস্থল থেকে মাথায় কালো ভেজ পরিহিত ৭ জনকে পুলিশ তাৎক্ষনিক আটক করেছিল।
পরবর্তীতে এ হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে তাদেরকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। এদের মধ্যে ১ জন ছাড়া অন্য ৬জন আসামী জামিনে আছেন।
জানা যায়, দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়নের পূর্ব নৈনগাঁও গ্রামের মৃত মমশ্বর আলীর ছেলে আবদুস সালাম। দরিদ্র পরিবারে জন্ম নেয়া আবদুস সালাম ১২ বছর বয়স থেকে তিনি উপজেলার দোহালিয়া ইউনিয়নের বাদে গোরেশপুর গ্রামের মৃত আবদুল খালিকের পুত্র যুক্তরাজ্য প্রবাসী কামরান আবদুল হাই এর বাড়িতে চাকুরী নেন।
তিনি প্রবাসীর জমি-জমা, বাড়ি-ঘর দেখাশুনার পাশাপাশি কৃষি কাজ ও গরু লালন-পালন করে আসছিলেন দীর্ঘ দুই যুগ ধরে। বিনিময়ে প্রবাসী তাকে প্রতিমাসে বেতনের টাকা দিতেন।
প্রায় ১২ বছর আগে ওই প্রবাসী তাকে বিয়ে করিয়েছিলেন। বিয়ে করে স্ত্রীকে নিয়ে সেখানেই বসবাস করতেন সালাম। তার আছে তিনটি সন্তান। আমিনা (১০), তাসলিমা (৬) ও ইব্রাহিম আলীর বয়ষ এখন (৪)।
গ্রামের আলী হোসেন মেম্বার গংদের সাথে যুক্তরাজ্য প্রবাসীর মামলা সংক্রান্ত বিরোধ রয়েছে। এ বিরোধকে কেন্দ্র করে অন্যদের ফাঁসাতে নিজের বাড়ির বিশ্বস্থ কেয়ারটেকার সালামকে ২০২০ সালের ১৬ নভেম্বর সন্ধ্যায় কাজের কথা বলে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা করে ধানক্ষেতে ফেলে রাখে।
ওইদিন রাতভর হত্যাকারীদের বিভিন্ন নাটকিয়তা শেষে পরদিন ১৭ নভেম্বর ভোর সকালে গ্রামের পশ্চিমের হাওরে আলী হোসেন মেম্বারের পাকা ধানক্ষেত থেকেই তারাই লাশের সন্ধান দেয়।
খবর পেয়ে থানা পুলিশ সকালে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এবং তাৎক্ষনিক ৭জন ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে। আটক সকলের মাথায় ছিল কালো ভেজ। ঐদিন নিহতের স্ত্রী লাভলী বেগম বাদি হয়ে যুক্তরাজ্য প্রবাসী কামরান আবদুল হাইকে প্রধান আসামী করে দোয়ারাবাজার থানায় একটি হত্যা মামলা (নং-০৯) দায়ের করেন।
এ হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আটক ৭ জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছিল। এদের মধ্যে প্রায় একমাস কারাভোগের পর জামিনে বেরিয়ে আসে গ্রামের অজুদ আলীর ছেলে সালমান হোসেন ও এমরান হোসেন। জুনে মাঝামাঝিতে উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পান গ্রামের মৃত জফর আলীর ছেলে মোছদ আলী ও ইছাক আলীর ছেলে সোহেল মিয়া।
গত এক সপ্তাহ আগে মৃত জফর আলীর ছেলে জয়নাল আবেদীন ও অজুদ আলী সুনামগঞ্জ আদালত থেকে জামিন লাভ করেন। এ মামলার আসামী, গ্রামের মৃত আরজদ আলীর ছেলে তাজুল ইসলাম শুধু জেল হাজতে রয়েছেন।
এদিকে, নিরাপত্তাজনিত কারণে বাদি কর্তৃক দোয়ারাবাজার থানা থেকে মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিলেটে স্থানান্তরিত করেছিলেন ঘটনার প্রায় মাস দেড়েক পর। বর্তমানে মামলাটি তাদের তদন্তাধীন আছে।
নিহতের স্ত্রী ও মামলার বাদি লাভলী বেগম জানান, পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন তার স্বামী। তাকে হত্যা করার পর বাদে গোরেশপুর ছেড়ে তিন সন্তান নিয়ে তার স্বামীর বাড়ি দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়নের নৈনগাঁও গ্রামে বসবাস করে আসছেন। ভিটে আছে কিন্তু বসত ঘর নেই। তাই চাচা শশুর আজর আলীর সাথে জরাজীর্ণ ঘরে অনাহারে-অর্ধহারে মানবেতর জীবন-যাপন করতে হচ্ছে তাকে। বর্তমানে তিনি সিলেটের একটি ক্লিনিকে অসুস্থ অবস্থায় ভর্তি আছেন। তিনি তার স্বামীকে নির্মমভাবে হত্যাকারীদের ফাঁসি চান। পাশাপাশি হত্যার মূল পরিকল্পনাকারী, যুক্তরাজ্য প্রবাসী কামরান আবদুল হাইকে দেশে এনে স্বামী হত্যার বিচারের জন্য তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
নিহত আবদুস সালামের চাচাতো ভাই হাফিজুর রহমান জানান, লাশ উদ্ধারের দিন ঘটনাস্থলে মাথায় কালো ভেজ পড়া ৭জন আসামীকে পুলিশ গ্রেফতার করেছিল। এরা সকলই ছিল প্রবাসী কামরান আবদুল হাইর আত্মীয়-স্বজন ও সালাম হত্যাকান্ডের সাথে জড়িত। বর্তমানে একজন ছাড়া অন্য সব আসামীরা জামিনে বেরিয়ে আসছে। এতে সুষ্ট বিচার প্রাপ্তি নিয়ে উদ্বেগ ও উৎকন্ঠায় রয়েছেন।
যুক্তরাজ্য থেকে মামলার প্রধান আসামী, সালাম হত্যার মূল পরিকল্পনাকারী কামরান আবদুল হাইকে দেশে এনে সুষ্ট বিচারের জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকারের প্রতি জোর দাবী জানান।
ডিএসএস/৩০/জুন/২০২১/নুরুল
“সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ কর, সকল নাগরিকের মানবাধিকার নিশ্চিত কর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আসন্ন দূর্গাপূজা উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার
দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নবনিযুক্ত প্রশাসক এজাজ আহমেদ চৌধুরী’র সাথে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার
সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নে রুজি বেগম (২১)’কে শিবের বাজারের শ্বশুর বাড়ির লোকদের দ্বারা পরিকল্পিত হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সিলেট মহানগর দায়রা জজ আদালতের নবনিযুক্ত প্রসিকিউটরগণ আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব গ্রহণ করেছেন। বুধবার (৭ অক্টোবর) দুপুরে সিলেট মহানগর দায়রা জজ
ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব রুখতে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর সামাজিক উদ্যোগ গ্রহণ করেছে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটি।
ঢাকার জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত এবং শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন
সিলেট মহানগর দায়রা জজ আদালতের সদ্য সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এই আদালতে
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকটকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এবং প্রবাসী ও সাধারণ যাত্রীদের সাথে দায়িত্বপ্রাপ্তদের অশালীন ও