admin
প্রকাশিত: 6:54 PM, July 1, 2021

বিশ্বনাথে লকডাউনে সক্রিয় আইনশৃংখলা বাহিনী
বিশ্বনাথ প্রতিনিধি
করোনা সংক্রমণ ঠেকাতে সরকারের নির্দেশনাঅনুযায়ী সিলেটের বিশ্বনাথ উপজেলায় পালিত হচ্ছে কঠোর লকডাউন। আজ বৃহস্পতিবার সকাল থেকে সর্বাত্মক লকডাউন কঠোরভাবে বাস্তবায়নে মাঠে নেমেছে আইনশৃংখলা বাহিনী। সকাল থেকেই ফাঁকা রাস্তাঘাট। বন্ধ রয়েছে সকল প্রকার গণপরিবহন।
লকডাউনের আওতামুক্ত ব্যতীত খোলেনি অন্য কোন ব্যবসা প্রতিষ্ঠান। সর্বত্র কমেছে মানুষের উপস্থিতি। এবার লকডাউন কার্যকরে মাঠ পর্যায়ে সেনাবাহিনীর টহল জোরদার হওয়ায় প্রয়োজন ছাড়া বাহিরে যাচ্ছে না কেউ। সরেজমিন দেখা যায়, বন্ধ রয়েছে জরুরি ছাড়া সকল ব্যবসা প্রতিষ্ঠান।
সদরে মানুষের উপস্থিতি অপ্রতুল। উপজেলা সদরে সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা, উপজেলা প্রশাসন লকডাউন কার্যকরে একযোগে সক্রিয় ভূমিকা পালন করছেন। মহড়া দিচ্ছেন অলি-গলিতেও। সেনা সদস্যরা হ্যান্ড মাইকে সচেতনতামূলক প্রচারনার পাশাপাশি, জনসাধারণকে বিনা প্রয়োজনে বাহিরে যেতে নিষেধ করছেন।
এদিকে, কেউ বিনা প্রয়োজনে বাহিরে এলে তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মহড়াকালে সরকারি আইন ও স্বাস্থ্যবিধি না মানায় ৬ জনকে ৬টি মামলায় আলাদাভাবে অর্থদন্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চন্দ্র দাস ও সহকারি কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামান। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন হারে ৫ হাজার ২শ টাকা আদায় করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চন্দ্র দাস, জনসাধারণকে নিজেদের স্বার্থে ৭দিন ঘরে থাকার আহবান জানিয়ে বলেন, মহামারি করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সবাইকে অবশ্যই স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে চলতে হবে। বিনা প্রয়োজনে রাস্তায় বের হলেই কঠোর ব্যবস্থা নেয়া হবে। কঠোর লকডাউন বাস্তবায়নে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
ডিএসএস/০১/জুলাই/২০২১/নুরুল
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ