admin
প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, জুলাই ১, ২০২১

জগন্নাথপুরের সড়কে সাধারণ মানুষের উপস্থিতি কম
জগন্নাথপুর প্রতিনিধি
কঠোর বিধিনিষেধের প্রথমদিনে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বিভিন্ন ফাঁকা তবে ব্যটারী চলিত রিকশা চলতে দেখা যায়। অন্যান্য দিনের মতো সড়কে নেই মানুষ ভিড়। বিধিনিষেধ বাস্তবায়নে সকাল থেকেই উপজেলার প্রাণ কেন্দ্র পৌর শহর সহ বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আজ বৃহস্পতিবার বিকেল পর্যন্ত এমন চিত্র দেখা যায়।
উপজেলার বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, পণ্যবাহী পরিবহনের পাশাপাশি চলছে রিকশা ও ইজিবাইক। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে নানা তৎপরতা চালাচ্ছেন। বিধিনিষেধ বাস্তবায়নে সকাল থেকে সড়কে পুলিশ তৎপর। প্রয়োজন ছাড়া প্রাইভেটকার বা মাইক্রোবাস আটকে দেয়া হচ্ছে।
কথা হয় জগন্নাথপুর বাজারের এক রিশকা চালকের সাথে তার আয়ে চলে চার সদস্যের পরিবার। প্রায় পাঁচ বছর ধরে উপজেলা সদরে প্রতিদিন যাত্রী নিয়ে তার রিকশার চাকা ঘুরতেছেন। সাম্প্রতিক বিধিনিষেধেও চলেছে তার রিকশার চাকা। গত দুইদিনে ভালো আয় হয়েছে। দুই দিনে প্রায় ২ হাজার টাকা আয় করেছেন তিনি। পরিবারের জন্য নিত্যপণ্য কিনে রেখেছেন তা দিয়ে। তার আশা কঠোর বিধিনিষেধে রিকশায় বেশি বেশি যাত্রী উঠবে। কিন্তু সেই আশা আর পূরণ হয়নি।
এ দিকে সরকারি-বেসরকারি অধিকাংশ অফিসই বন্ধ রয়েছে। প্রয়োজন ছাড়া বাসা-বাড়ি থেকেও অনেকে বের হচ্ছেন না। এর মধ্যে আবার বৃষ্টির বাগড়া সকাল থেকে। থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আর এতেই কষ্ট নেমে এসেছে নিম্ন আয়ের মানুষের। এ অবস্থায় উপজেলার বিভিন্ন বাজারে অনেকেই রিকশা নিয়ে যাত্রীর অপেক্ষা রয়েছেন। কিন্তু বিধিনিষেধে মানুষের চলাচল নেই রাস্তায়, তাই রিকশায় নেই কোনো যাত্রী। কথা হয় উপজেলা সদরের আসা যাত্রীদের সাথে তারা জানান, প্রয়োজনীয় কাজ আগেই সেরে রেখেছেন। তাই তারা বাইরে বের হচ্ছেন না। অনেকের মধ্যেই আবার ভয় কাজ করছে। সবমিলে এখন বাসায় থাকাই নিরপদ। আমাদের বাসায় সবজি নেই এজন্য বের হয়েছি, রিকশায় উঠেছি। আজ বেশি করে সবজি নিয়েছি, আমিও আগামী দুইদিন ঘর থেকে বের হবো না। উপজেলা সড়ক-মহাসড়কে চেকপোস্ট বসায় পুলিশ। তাদের সঙ্গে মাঠে ছিল সেনাবাহিনী ও বিজিবি।
জগন্নাথপুর পৌর পয়েন্ট বিকালে দায়িত্বে থাকা জগন্নাথপুর থানার এসআই শফিকুর ইসলামের সাথে কথা হয় তিনি জানান, আমরা সকাল থেকে লকডাউন বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। সকাল থেকে উপজেলা সদরে আসা লোকদের অকারনে বাহির না হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রয়োজন ছাড়া বাহিরে আসলে তাদের বুজিয়ে বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। আমরা লকডাউন বাস্তবায়নে কাজ করে যাচ্ছি।
ডিএসএস/০১/জুলাই/২০২১/নুরুল
5 সুনামগঞ্জ-০২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. নাছির চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ
8 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ
7 সিলেট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে সাবেক প্যানেল মেয়র এবং
7 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক রাজধানী সিলেটে এখন উৎসবের আমেজ। প্রচারণার শেষ সময়ে এসে দম ফেলার
6 সিলেটের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মুবাশ্বির আলীর পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ করেছেন সিলেট-১আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল
3 সিলেট মহানগর বিএনপির সভাপতি গতকাল রবিবার প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, সিলেট-১ আসনে বাংলাদেশ জামায়াতে
7 আহমেদ শাকিল: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে যে নির্বাচনী হাওয়া বইছে, তার ব্যতিক্রম নয় সিলেট-৪ আসনও।
5 সিলেটের রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল