editor
প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, জুলাই ২, ২০২১

সিলেটে লকডাউনে ২ লাখ টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক
কঠোর লকডাউনের প্রথম দিনে সিলেটে ২২০ মামলার বিপরীতে ২ লাখ ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (০১ জুলাই) দিনভর অভিযানে সিলেট জেলা প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় এই জরিমানা আদায় করে।
সিলেট জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (সাধারণ কভিড-১৯ মিডিয়া সেল) শাম্মা লাবিবা অর্ণব ও মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
বৃহস্পতিবার দিনব্যাপী মহানগর ও সিলেটের সকল উপজেলায় ৩৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় লকডাউন ও স্বাস্থ্যবিধি না মানার কারণে ১৭২ টি মামলার বিপরীতে ২ লাখ ৬’শ টাকা জরিমানা করা করেন। ভ্রাম্যমাণ আদালতে সার্বিক সহায়তা করে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ, আনসার সদস্যরা।
এদিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, লকডাউনে বিধি নিষেধ অমান্য করায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর উপস্থিতিতে সর্বমোট ২৫ জনকে ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, লকডাউন অমান্য করায় মহানগর পুলিশের অভিযানে ৯টি সিএনজি অটোরিকশা, ৩০টি মোটরসাইকেল, ২টি প্রাইভেট কার ও অন্যান্য আরো ৭টি যানবাহনে মোট ৪৮টি মামলা করা হয়। এসময় ১৮টি সিএনজি অটোরিকশা, ৫৯টি মোটরসাইকেল, ৩টি প্রাইভেট কার এবং অন্যান্য যানবাহন ২৪টি সহ মোট ১০৪ টি গাড়ি আটক করে পুলিশ।
ডিএসএস/০২/জুলাই/২০২১/নুরুল
3 সুনামগঞ্জ-০২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. নাছির চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ
6 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ
7 সিলেট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে সাবেক প্যানেল মেয়র এবং
5 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক রাজধানী সিলেটে এখন উৎসবের আমেজ। প্রচারণার শেষ সময়ে এসে দম ফেলার
3 সিলেটের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মুবাশ্বির আলীর পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ করেছেন সিলেট-১আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল
8 সিলেট মহানগর বিএনপির সভাপতি গতকাল রবিবার প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, সিলেট-১ আসনে বাংলাদেশ জামায়াতে
4 আহমেদ শাকিল: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে যে নির্বাচনী হাওয়া বইছে, তার ব্যতিক্রম নয় সিলেট-৪ আসনও।
7 সিলেটের রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল