admin

প্রকাশিত: 6:40 PM, July 3, 2021

জগন্নাথপুরে কঠোর বিধিনিষেধের তৃতীয় দিনে ঢিলেঢালা

জগন্নাথপুরে কঠোর বিধিনিষেধের তৃতীয় দিনে ঢিলেঢালা

জগন্নাথপুরে কঠোর বিধিনিষেধের তৃতীয় দিনে ঢিলেঢালা

জগন্নাথপুর প্রতিনিধি
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারঘোষিত কঠোর বিধিনিষেধের তৃতীয়দিন চলছে অনেকটা ঢিলেঢালাভাবে। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় গণপরিবহন না থাকলেও রিকশা-ভ্যান ও সিএনজিতে যাতায়াত করছে অনেকে। আবার তাদের অনেককেই মাস্ক ছাড়া বের হলেও সতর্ক করতে দেখা যায়নি।

শনিবার (৩ জুলাই) উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। উপজেলার বাজার গুলোতে মানুষ যত্রতত্র চলাচল করলেও কোনো কড়াকড়ি দেখা যায়নি। উপজেলার প্রাণ কেন্দ্র পৌর পয়েন্টএ চেকপোস্টের কারণে গাড়ির চাপ কিছুটা কম দেখা গেছে। কিন্তু উপজেলার বাজার গুলোতে রিকশার চাপে কিছু কিছু জায়গায় জটলা বেঁধে যানজট সৃষ্টি হয়েছে। অনেকে ভ্যানযোগেও যাত্রা করছেন। মাঝে মাঝে বাইক-সিএনজি এলেও নানা অজুহাতে তারা যেতে পারছেন।

চিলাউড়া পয়েন্টএ দায়িত্বে থাকা জগন্নাথপুর থানার এসআই শফিকুর ইসলাম জানান, আজ সকাল থেকে রাস্তা অনেকটাই ফাঁকা। যারা বের হচ্ছেন নানা অজুহাত দেখাচ্ছেন। এ ক্ষেত্রে যৌক্তিক কারণ পেলেই ছেড়ে দেয়া হচ্ছে। অন্যথায় ব্যবস্থা নেয়া হচ্ছে। কিছু যানবাহনে থাকা যাত্রী ও চালক যৌক্তিক কারণ দেখাতে না পারায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

এদিকে জগন্নাথপুরে পাল্লা দিয়ে বাড়ছে করোনা ভাইরাস নতুন করে উপজেলায় আরও ১৩ জন কোভিড-১৯ পজেটিভ সনাক্ত হয়েছেন। এর মধ্যে ২জন পৌরসভার, ২জন সৈয়দপুর, ১জন পাইলগাঁও এবং ৫ জন আশারকান্দি, ২ জন হলদিপুর ইউনিয়নের এবং ১ জন বিশ্বনাথ উপজেলার বাসিন্দা। উপজেলায় এখন পর্যন্ত মোট আক্রান্ত -২৭১ এর মধ্যে হোম আইসোলেশন ২৫ আছেন, হাসপাতাল আইসোলেশন ৩জন আছে এদের মধ্যে মৃত্যু হয় ১জনের। এখন পর্যন্ত মোট সুস্থ ২৪২ জন।

 

 

ডিএসএস/০৩/জুলাই/২০২১/নুরুল

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

জিয়া মঞ্চ পর্তুগাল শাখার আংশিক কমিটি গঠন

জিয়া মঞ্চ পর্তুগাল শাখার আংশিক কমিটি গঠন

জিয়া মঞ্চ ইউরোপের পর্তুগাল শাখার আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে তোফায়েল আহমেদ সভাপতি এবং মাহফুজুল ইসলাম মুন্না সাধারণ সম্পাদক

সিলেটে ১২ দিনব্যাপী বইমেলার উদ্বোধন

সিলেটে ১২ দিনব্যাপী বইমেলার উদ্বোধন

আলোকিত সিলেটের উদ্যোগে এবং জাসাস সিলেট জেলা ও মহানগরের সার্বিক সহযোগিতায় ১২ দিনব্যাপী বইমেলার শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১০

ইউরোপে উচ্চশিক্ষার সুবর্ণ সুযোগ: সিলেটে ১১ নভেম্বর ও মৌলভীবাজারে ১২ নভেম্বর

ইউরোপে উচ্চশিক্ষার সুবর্ণ সুযোগ: সিলেটে ১১ নভেম্বর ও মৌলভীবাজারে ১২ নভেম্বর

ইউরোপের দেশ সাইপ্রাসে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গঠনে আগ্রহী শিক্ষার্থীদের জন্য সিলেট ও মৌলভীবাজারে আয়োজিত হতে যাচ্ছে “সাইপ্রাস এডুকেশন এক্সপো ২০২৬”।

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির মাসিক সভা অনুষ্ঠিত

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির মাসিক সভা অনুষ্ঠিত

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) রাতে নগরীর নাইওরপুলস্থ একটি অভিজাত হোটেলে এই

সিলেট নির্বাচন অফিসে জবাবদিহি নিয়ে প্রশ্ন

সিলেট নির্বাচন অফিসে জবাবদিহি নিয়ে প্রশ্ন

সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে গিয়ে হয়রানি, ফাইল নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা এবং অতিরিক্ত অর্থ দাবির অভিযোগ নতুন

পূবালী ব্যাংক পিএলসি কালীঘাট রোড শাখার উদ্যোগে ক্যাশলেস ছড়ারপাড় কর্মসূচির উদ্বোধন

পূবালী ব্যাংক পিএলসি কালীঘাট রোড শাখার উদ্যোগে ক্যাশলেস ছড়ারপাড় কর্মসূচির উদ্বোধন

ডিজিটাল ব্যাংকিং লেনদেন জোরদার এবং আধুনিক অর্থব্যবস্থাকে আরও গতিশীল করার লক্ষ্যে ‘ক্যাশলেস ছড়ারপাড়’ দুই দিনব্যাপী শীর্ষক বিশেষ কর্মসূচির উদ্বোধন করা

আধুনিক বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রশাসক কাইয়ুম চৌধুরী

আধুনিক বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রশাসক কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, প্রযুক্তিনির্ভর উন্নয়ন ও আধুনিক বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের

প্রবাসের কষ্টার্জিত অর্থে দেশের সেবা, ষড়যন্ত্রের বেড়াজালে এক মানবিক মুখ আব্দুল ওদুদ

প্রবাসের কষ্টার্জিত অর্থে দেশের সেবা, ষড়যন্ত্রের বেড়াজালে এক মানবিক মুখ আব্দুল ওদুদ

প্রবাসে কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতি সচল রাখার পাশাপাশি আর্তমানবতার সেবায় নিজেকে সম্পূর্ণ নিবেদিত করেছেন এক অনন্য রেমিটেন্স যোদ্ধা যুক্তরাজ্য