editor
প্রকাশিত: ১২:৫০ পূর্বাহ্ণ, জুলাই ৫, ২০২১

সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক
আগামী ২৮ জুলাই অনুষ্ঠিতব্য সিলেট-৩ আসনের উপনির্বাচনের নতুন রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তা মোহা. ইসরাইল হোসেনের পরিবর্তে সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম দায়িত্ব পালন করবেন।
এ ছাড়া সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নির্বাচনী আসনের তিন উপজেলা দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।
সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি প্রজ্ঞাপনের একটি সফট কপি পেয়েছেন বলে জানান।
শনিবার নির্বাচন কমিশনের এক প্রজ্ঞাপনে এ পরিবর্তন আনা হয়েছে। নির্বাচন কমিশনের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি অবগত করা হয়েছে। সিলেটের আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তা মোহা. ইসরাইল হোসেন ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে ফয়ছল কাদের দায়িত্বে ছিলেন।
নির্বাচন কমিশন সূত্র জানায়, সিলেট-৩ আসনে উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন সিলেটের আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তা মোহা. ইসরাইল হোসেন। সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন সিলেটের সিনিয়র জেলা নির্বাচন অফিসার ফয়ছল কাদের।
সস্প্রতি এ দুই কর্মকর্তা ছাড়াও অতিরিক্ত আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তা শুক্কুর মাহমুদ, জৈন্তাপুর উপজেলা নির্বাচনী কর্মকর্তা আবুল হাসনাত ও বালাগঞ্জ উপজেলা নির্বাচনী কর্মকর্তা সোহরাব হোসেনসহ আরও কয়েকজন কর্মকর্তা-কর্মচারী করোনা আক্রান্ত হন। এ কারণে নির্বাচন কমিশন নতুন করে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিয়েছে।
উল্লেখ্য, আগামী ২৮ জুলাই সিলেট-৩ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ। চলতি বছরের ১১ মার্চ করোনা আক্রান্ত হয়ে এই আসনের সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা মাহমুদ-উস সামাদ চৌধুরী মারা যান। এর পর ১৫ মার্চ আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।
উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে হাবিবুর রহমান হাবিব, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আতিকুর রহমান আতিক, বিএনপি থেকে বহিষ্কৃত আলহাজ শফি আহমদ চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরকার মার্কায় ও বাংলাদেশ কংগ্রেসের জুনায়েন মোহাম্মদ মিয়া দলীয় ডাব প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ডিএসএস/০৪/জুলাই/২০২১/নুরুল
1 সুনামগঞ্জ-০২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. নাছির চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ
7 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ
3 সিলেট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে সাবেক প্যানেল মেয়র এবং
8 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক রাজধানী সিলেটে এখন উৎসবের আমেজ। প্রচারণার শেষ সময়ে এসে দম ফেলার
8 সিলেটের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মুবাশ্বির আলীর পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ করেছেন সিলেট-১আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল
6 সিলেট মহানগর বিএনপির সভাপতি গতকাল রবিবার প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, সিলেট-১ আসনে বাংলাদেশ জামায়াতে
2 আহমেদ শাকিল: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে যে নির্বাচনী হাওয়া বইছে, তার ব্যতিক্রম নয় সিলেট-৪ আসনও।
2 সিলেটের রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল