admin
প্রকাশিত: 4:28 PM, July 5, 2021

(ফাইল ছবি)
সিলেট নগরীর জলাবদ্ধতা নিরসনে গত ৯ বছরে ৫২৩ কোটি টাকা ব্যয় হয়েছে। তবে উন্নয়ন কাজ পরিকল্পিত না হওয়ায় সুফল মিলছে না। এবার প্রাক বর্ষায় স্বাভাবিক বৃষ্টিপাত না হলেও বর্ষায় বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাই জলাবদ্ধতার আশঙ্কা দেখা দিয়েছে।
বিশেষজ্ঞরা জানান, নগরীর একপাশ দিয়ে যাওয়া সুরমা নদীর তলদেশ ভরাট হয়ে গেছে। অধিকাংশ ছড়া ও খাল গিয়ে মিশেছে সুরমা নদীতে। এসব ছড়া-খালে ময়লা আবর্জনা ফেলা হয়। বৃষ্টিতে নদীর কানাইঘাট ও সিলেট শহর পয়েন্টে পানি বাড়লে ছড়া-খাল-নালার পানি দ্রুত নামতে পারে না। তাই বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরির আশঙ্কা থেকে যায়। জলাবদ্ধতা থেকে রেহাই পেতে হলে সুরমার তলদেশ খনন করতে হবে।
অনুসন্ধানে জানা যায়, ২০১২ সালে সিলেট সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে জলাবদ্ধতা নিরসনে ৪৮ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ৫৫ কিলোমিটার ড্রেন নির্মাণ করা হয়। ২০১৩ সালে হযরত গাজী বুরহান উদ্দীন (রহ.) মাজার ও তৎসংলগ্ন এলাকার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে ২ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে ১ কিলোমিটার ড্রেন ও ৩টি বক্স কালভার্ট নির্মাণ করা হয়। ২০১৪ সালে অনুন্নত এলাকার কাঁচা রাস্তা, ড্রেন নির্মাণ, রিটেইনিং ওয়াল ও কালভার্ট নির্মাণ প্রকল্পের অধীনে ২৭টি ওয়ার্ডে ৭৯ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে ৮৬ কিলোমিটার ড্রেন নির্মাণ করা হয়। ২০১৫ সালে ১১ কোটি টাকা ব্যয়ে নগরীর প্রবহমান প্রধান প্রধান ছড়া উদ্ধার করে ৫ কিলোমিটার রিটেইনিং ওয়াল ও ৪টি বক্স কালভার্ট নির্মাণ করা হয়। ২০১৭ সালে ২শ’ ৩৬ কোটি টাকা ব্যয়ে ৪২ কি.মি. আরসিসি রিটেইনিং ওয়াল, দেড় কি.মি. আরসিসি ড্রেন, ১০ কি.মি. ছড়া (খাল) খনন ও পুনর্খনন ও নদীর তীর সংরক্ষণে ৯শ’ কি.মি. সিসি ব্লক স্থাপন করা হয়। ২০১৯ সালে ৬০ কোটি টাকা ব্যয়ে ১শ’ কি.মি. ড্রেন, ১৩ কি.মি. রিটেইনিং ওয়াল ও ৭টি বক্স কালভার্ট নির্মাণ কাজ চলমান। ২০২০ সালের গ্রহণ করা ৮৫ কোটি টাকা ব্যয়ে ৪৮ কি.মি. আরসিসি ড্রেন নির্মাণ প্রকল্পের কাজ চলমান রয়েছে। এরপরও জলাবদ্ধতার শংকা রয়েই গেছে।
সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান জানান, অধিক বৃষ্টি হলে নগরীর নিম্নাঞ্চলে পানি জমে। ড্রেনের ছিদ্রে (গ্রেটিংস) আবর্জনা জমে পানি প্রবাহে বাধা সৃষ্টি করে। ফলে সাময়িক জলাবদ্ধতা দেখা দেয়। যত্রতত্র আবর্জনা ছড়া, খাল, ড্রেনে ফেলার কারণে বৃষ্টির পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এ সমস্যা সমাধানে প্রধান প্রধান ছড়ার সঙ্গে নদীর সংযোগ পয়েন্টে পাম্পিং স্টেশন নির্মাণ করা হবে। নদী থেকে ছড়ায় পানি বেকফ্লো রোধকল্পে স্লুইস গেট ও পাহাড়/টিলা থেকে সৃষ্ট ছড়ার উৎসমুখে বালু ফাঁদ নির্মাণ করা হবে। ফলে পাহাড়ি ঢলের সঙ্গে আসা বালু উৎসমুখ থেকে অপসারণ করে ছড়া, খালের স্বাভাবিক নাব্য অব্যাহত রাখা সম্ভব।
নগর পরিকল্পনাবিদ ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জহির বিন আলম বলেন, ছড়াগুলো পরিষ্কার রাখতে হবে। সুরমা নদীর তলদেশ অন্তত দু’বছরে একবার খনন করতে হবে। এটা করা গেলে গত ৯ বছরে ৫১২ কোটি টাকা ব্যয়ে যে কাজ হয়েছে তার সুফল পাওয়া যাবে।
সুশাসনের জন্য নাগরিক সুজন সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী বলেন, সিসিক বক্স কালভার্ট নির্মাণ করছে আর বিশেষজ্ঞরা বলছেন এগুলো না করতে। তাহলে তারা কার পরামর্শে কাজ করেন। ৫২৩ কোটি টাকা ব্যয় করার পরও আমরা সুফল পাচ্ছি না কেন? জনগণের টাকা অপচয় না করে স্থায়ী সমাধানের জন্য বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী সুরমা নদীর তলদেশ খননের ব্যবস্থা গ্রহণ করা হোক। বর্তমান মেয়রের র্নির্বাচনি ইশতেহারে জলাবদ্ধতা মুক্ত নগরী উপহার দেওয়ার প্রতিশ্রুতি ছিল। তিনি টানা দুইবার নির্বাচিত হয়েছেন। আমরা কিন্তু এসব ভুলিনি।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম বলেন, আগের তুলনায় ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন হয়েছে। তবে সেটা সঠিকভাবে রক্ষণাবেক্ষণ প্রয়োজন। যাতে ময়লা আবর্জনার স্তূপ না জমে। বলেন, সিসিকের অপরিকল্পিত উন্নয়নের ফলে আমরা শুকনো মৌসুমে ভাঙাগড়ায় ধুলায় ধূসর থাকি আর বর্ষায় জলাবদ্ধতায় অতিষ্ঠ।
সিসিক সূত্রে জানা যায়, নগরীর নিচু এলাকার জলাবদ্ধতা নিরসনে পাম্প বসানোর পরিকল্পনা রয়েছে। তবে বর্ষা চলে আসায় এ বছর কাজ করা সম্ভব নয়। তাই এসব এলাকায় জলাবদ্ধতার সমস্যা কিছুটা থাকবে। তবে এবার নগরীর খাল ও ছড়া পরিষ্কারে সিসিকের পরিচ্ছন্নতাকর্মীদের কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে।
জানতে চাইলে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী ৬০-৭০ ভাগ জলাবদ্ধতা নিরসনের দাবি করে বলেন, সবচেয়ে বড় সমস্যা হলো সুরমা নদীর তলদেশ ভরাট হওয়ায় পানি নামতে পারে না। এছাড়া কিছু এলাকা ওয়াটার লেভেল থেকেও নিচু। নিচু এলাকার জলাবদ্ধতার সমস্যা এ বছর নিরসন হচ্ছে না। কারণ নিচু এলাকায় পাম্প স্থাপন করে জমে থাকা বৃষ্টির পানি খালে ফেলতে হবে। এবার আমরা পাম্প বসানোর কাজ করতে পারছি না। আশা করি শুষ্ক মৌসুমে এ কাজ করতে পারব। তবে আগে যেভাবে একটু বৃষ্টি হলে নগরীর অনেক এলাকা ডুবে যেত, এবার তা হবে না। হয়তো কিছু সময় পানি থাকবে। পরে নেমে যাবে। আর স্থায়ী সমাধান হলো সুরমা নদীর তলদেশ খনন করা। (সংবাদটি যুগান্তরে প্রকাশিত)
ডিএসএস/০৫/জুলাই/২০২১/নুরুল
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ