admin
প্রকাশিত: 7:27 PM, July 5, 2021

দক্ষিণ সুরমা থেকে দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বিয়ানীবাজার থানা পুলিশ
বিয়ানীবাজার প্রতিনিধি
সিলেটের দক্ষিণ সুরমা থেকে দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বিয়ানীবাজার থানা পুলিশ। পুলিশের দাবি, দেলোয়ার দুর্ধর্ষ ডাকাত। তার বিরুদ্ধে সিলেটের বিভিন্ন স্থানে বেশকয়েকটি ডাকাতির মামলা রয়েছে।
আজ সোমবার বিকেল ৫টার দিকে ৫ টার দাকে দক্ষিণ সুরমা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মৌলভীবাজার জেলার সদর থানাধীন বর্ষিজুড়া (দক্ষিন) গ্রামের মৃত ফুরুক মিয়ার ছেলে দোলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিয়ানীবাজার থানাসহ এসএমপির মোগলাবাজার, সিলেটের কানাইঘাট এবং মৌলভীবাজারের বড়লেখায় থানায় একধিক চুরি ও ডাকাতি মামলা রয়েছে।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মোঃ লুৎফর রহমান জানান, পুলিশ সুপারের নির্দেশে বিশেষ অভিযান পরিচালনা করে বিয়ানীবাজার থানা পুলিশ কুখ্যাত ডাকাত দেলোয়ারকে গ্রেপ্তার করেছে।
তিনি বলেন, প্রকাশ্যে অটোরিক্সা চালালেও সে একজন পেশাদার চোর ও ডাকাত বলে পরিচিত। ইতিপূর্বে এসএমপির মোঘলাবাজার থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার হয়েছিল।
ডিএসএস/০৫/জুলাই/২০২১/নুরুল
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ