editor

প্রকাশিত: 4:25 PM, February 22, 2021

সুন্দরবন ভ্রমণে পর্যটন লঞ্চ ‘কপোতাক্ষ’ উদ্বোধন

সুন্দরবন ভ্রমণে পর্যটন লঞ্চ ‘কপোতাক্ষ’ উদ্বোধন

1

নিজস্ব প্রতিবেদক
সুন্দরবনকেন্দ্রীক পর্যটনের বিকাশের লক্ষ্যে ঐতিহ্যবাহী অনির্বাণ লাইব্রেরি ‘কপোতাক্ষ’ নামের একটি পর্যটন লঞ্চ (টুরিষ্ট বোট) চালু করেছে। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত কপোতাক্ষ নদে থাকা এই লঞ্চে যে কেউ স্বল্প ব্যয়ে সুন্দরবন ও তৎসংলগ্ন এলাকায় ভ্রমন করতে পারবেন।সোমবার দুপুরে খুলনা জেলার পাইকহগাছা উপজেলার অনির্বাণ লাইব্রেরি সংলগ্ন কপোতাক্ষ নদের মামুদকাটি ঘাটে এই লঞ্চের উদ্বোধন করেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু। সাংবাদিক নিখিল ভদ্রের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন পাইকগাছা উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, পাইকগাছা পৌরসভার মেয়র সেলিম জাহাঙ্গীর ও অনির্বাণ লাইব্রেরির অন্যতম প্রতিষ্ঠাতা অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র।উদ্বোধনী অনুষ্ঠানে এমপি আক্তারুজ্জামান বাবু বলেন, সরকার পর্যটন শিল্পের বিকাশে নানামূখী পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে সুন্দরবন এলাকায় একাধিক প্রকল্পের বাস্তবায়ন কাজ চলছে। পাইকগাছা-কয়রা অঞ্চলে পর্যটন স্পট তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধের অন্যতম রণাঙ্গন কপিলমুনি যুদ্ধক্ষেত্রে মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স নির্মাণ, জগৎ বিখ্যাত বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের সংরক্ষণ, ইকোপার্ক তৈরি এবং কপোতাক্ষ নদ খননসহ অন্যান্য প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দক্ষিণ খুলনাকে পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলা হবে। দেশ বিদেশের পর্যটকদের আকর্ষণে অনির্বাণ লাইব্রেরির টুরিস্ট বোট বিশেষ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।উদ্বোধনী আলোচনা শেষে ফিতা কেটে পর্যটন লঞ্চের উদ্বোধন করেন এমপি আক্তারুজ্জামান বাবু। পরে অতিথিরা কপোতাক্ষ নদ ভ্রমণ করেন। অর্ধশতাধিক ধারণ ক্ষমতার বিলাসবহুল এই পর্যটন লঞ্চে দু’টি ভিআইপি কেবিন রয়েছে। সেখানে ছোটসভা ও আড্ডার সুযোগ-সুবিধা রয়েছে। সুন্দরবনসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নৌ ভ্রমণের লঞ্চটি ব্যবহারে অনির্বাণ লাইব্রেরির সঙ্গে যোগাযোগ করতে হবে।আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে অনির্বাণ লাইব্রেরির পক্ষ থেকে ৫দিনপ্যাপী অনুষ্ঠান গত ১৮ ফ্রেব্রুয়ারী শুরু হয়। এরমধ্যে গত ২১ ফেব্রুয়ারী দেশের বিভিন্ন মেডিকেলের ২১ জন বিশেষজ্ঞ চিকিৎসক সহস্রাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা দেন। সেবা গ্রহণকারী রোগীদের ফ্রি ওষুধ দেওয়া হয়। এছাড়া গরীব নারীদের সেলাই মেশিন বিতরণ, প্রতিবন্ধিদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ অন্যান্য কর্মসূচী ছিলো

7

S/H(Ripa-5)

3

Sharing is caring!


আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ সংবাদ

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

7 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

8 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

3 ‎‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

3 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

2 স্টাফ রিপোর্টার: এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে অপহৃত

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

5 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

2 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

3 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 7 শুক্রবার (২১

1
7