admin
প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২১

বঙ্গবন্ধু মহাসড়কে ঝুঁকিপূর্ণ ১৮ সেতু
নিজস্ব প্রতিবেদক
সিলেটের বঙ্গবন্ধু (সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ) মহাসড়কের ১৮টি ছোট-বড় সেতু বিভিন্নভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। মহাসড়ক দিয়ে অতিরিক্ত ওজনের পাথর, বালু ও পণ্যবাহী যানবাহন চলাচল ও নির্মাণ ক্রটিসহ বিভিন্ন কারণে সেতুগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইতোমধ্যে ৩টি সেতুর মাঝখানে ঢালাই ধসে বড় গর্ত সৃষ্টি হয়েছে। সেগুলো হচ্ছে খাগাইল সেতু, তেলিখাল বাজার সেতু ও পাড়ুয়া সেতু। ফলে সেতুগুলো সংস্কারের জন্য ইতোমধ্যে উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপদ অধিদপ্তর সিলেট।
শুক্রবার সংস্কার কাজ করার কথা। এজন্য শুক্রবার ভোর ৬টা থেকে রোববার ভোর ৬টা পর্যন্ত ওই তিন সেতুর ওপর দিয়ে সব প্রকার যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ।
প্রতিদিন এ মহাসড়ক দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে শত শত বালু-পাথরবাহী ট্রাক ও হাজার হাজার পর্যটক আসা যাওয়া করে।
কোম্পানীগঞ্জ উপজেলার দুই লক্ষাধিক মানুষের সিলেট শহর ও রাজধানীর ঢাকার সঙ্গে যোগাযোগের একমাত্র সড়ক এটা। অথচ দীর্ঘ কয়েক বছর যাবত সেতুগুলোতে সংস্কার কাজ না করায় অবস্থা করুণ হয়ে দাঁড়িয়েছে।
১নং ইসলামপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, সেতুগুলো নির্মাণের পর থেকে দীর্ঘ সময়ে কোনো ধরনের সংস্কার কাজ না হওয়ায় বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য জানান, মহাসড়কের তিনটি সেতুর কিছু অংশের ঢালাই ধসে পড়ে যাওয়ার কারণে সেতুগুলো ঝুঁকিপূর্ণ হয়ে যায়। তারপরই সওজ সিলেটের নির্বাহী প্রকৌশলী বরাবর আবেদন করা হয় এবং জেলা প্রশাসনের মাসিক মিটিংয়ে ডিসির মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরকে অবগত করি; যার ফলে অতিরিক্ত ঝুঁকিপূর্ণ তিন সেতুগুলো ৯ জুলাই থেকে সংস্কার করা হবে বলে জানিয়েছেন সওজ। ক্ষতিগ্রস্ত অন্য সেতুগুলোও সংস্কার জরুরি।
এ ব্যাপারে সওজ সিলেটের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান জানান, বঙ্গবন্ধু মহাসড়কের সেতুগুলো সংস্কারের জন্য চেষ্টা করছি। ইতোমধ্যে অতিরিক্ত ঝুঁকিপূর্ণ খাগাইল, তেলিখাল ও পাড়ুয়া সেতু তিনটি ৯ জুলাই থেকে সংস্কার কাজ হবে। বাকি সেতুগুলোও দ্রুত সময়ের মধ্যে সংস্কার করা হবে।
ডিএসএস/০৮/জুলাই/২০২১/নুরুল
5 সিলেট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে সাবেক প্যানেল মেয়র এবং
8 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক রাজধানী সিলেটে এখন উৎসবের আমেজ। প্রচারণার শেষ সময়ে এসে দম ফেলার
3 সিলেটের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মুবাশ্বির আলীর পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ করেছেন সিলেট-১আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল
6 সিলেট মহানগর বিএনপির সভাপতি গতকাল রবিবার প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, সিলেট-১ আসনে বাংলাদেশ জামায়াতে
3 আহমেদ শাকিল: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে যে নির্বাচনী হাওয়া বইছে, তার ব্যতিক্রম নয় সিলেট-৪ আসনও।
6 সিলেটের রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল
4 সিলেট-১ আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে নগরীর ১৬নং ওয়ার্ড বিএনপি, স্বেচ্ছাসেবকদল, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে লিফলেট
3 শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানায় শীতবস্ত্র বিতরণ করছেন আলহাজ্ব মরহুম হারিছ চৌধুরী ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। আলহাজ্ব মরহুম হারিছ চৌধুরী বিএনপির