admin

প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২১

ঈদ উপলক্ষে তাহিরপুর সীমান্তে চোরাচালান বাণিজ্য জমজমাট: মদ, বিড়ি ও চুনাপাথরসহ নৌকা আটক

ঈদ উপলক্ষে তাহিরপুর সীমান্তে চোরাচালান বাণিজ্য জমজমাট: মদ, বিড়ি ও চুনাপাথরসহ নৌকা আটক

ঈদ উপলক্ষে তাহিরপুর সীমান্তে চোরাচালান বাণিজ্য জমজমাট: মদ, বিড়ি ও চুনাপাথরসহ নৌকা আটক

3

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে আসন্ন ঈদ উপলক্ষে সোর্স পরিচয়ধারীদের চোরাচালান বাণিজ্য জমজমাট হয়ে উঠেছে। সোর্সরা লকডাউনের আইন অমান্য করে দাপটের সাথে লক্ষলক্ষ টাকা রাজস্ব ফাঁকি দিয়ে ভারতে থেকে প্রতিদিন কয়লা ও চুনাপাথরসহ মদ, গাঁজা, ইয়াবা, বিড়ি, কাঠ, বাঁশ, চাল, গরু ও অস্ত্র পাচাঁর করছে। বিজিবি অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় অবৈধ মালামাল উদ্ধার করে কিন্তু চোরাচালানের মূল নায়ক সোর্সদের কখনোই গ্রেফতার করেনা। অথচ এই সীমান্তে র‌্যাব ও পুলিশ অভিযান চালিয়ে ভারতীয় বিড়ি, মদ, গাঁজা, ইয়াবা ও অস্ত্রসহ অনেককে গ্রেফতার করেছে। তাই চোরাচালান প্রতিরোধ করতে সোর্সদের গ্রেফতারের জন্য র‌্যাব ও পুলিশ প্রশাসনের সহযোগীতা জরুরী বলে জানিয়েছেন সীমান্তবাসী।

এলাকাবাসী সূত্রে জানা গেছে- গত বৃহস্পতিবার সকাল থেকে তাহিরপুর উপজেলার বীরেন্দ্রনগর সীমান্তের রঙ্গাছড়া ও জংগলবাড়ি এলাকা দিয়ে সোর্স লেংড়া জামাল ও মস্তো মিয়া গংদের নেতৃত্বে ভারত থেকে চুনাপাথর, কয়লা, মদ, গাঁজা ও ইয়াবা পাচাঁর শুরু হয়। বিকেলে বিজিবি অভিযান চালিয়ে ৩শ ঘনফুট অবৈধ চুনাপাথরসহ ১টি স্টিলবড়ি ইঞ্জিনের নৌকা আটক করে। যার মূল্য অনুমান ৪লক্ষ ৮৮হাজার টাকা। অপরদিকে লাউড়গড় সীমান্তে যাদুকাটা নদী, শাহ আরেফিন ওলির আস্তানা ও পুরান লাউড় দিয়ে সোর্স আমিনুল ইসলাম, নুরু মিয়া, জজ মিয়া, শহিদ মিয়া, রফিক মিয়া, জসিম মিয়াগং পৃথক ভাবে ভারতে থেকে কয়লা, পাথর, কাঠ, মদ, গাঁজা, বিড়ি ও ইয়াবা পাচাঁর করে। এখবর পেয়ে বিজিবি মোকশেদপুর এলাকায় অভিযান চালিয়ে ১১হাজার ৯শত টাকা মূল্যের ৭হাজার পিস ভারতীয় বিড়ি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। পাশর্^বর্তী চাঁনপুর সীমান্তের বারেকটিলা, রাজাই, নয়াছড়া ও গারোছড়া এলাকা দিয়ে সোর্স রফিকুল ইসলাম, আবু বক্কর ও আলমগীরগং ভারত থেকে কয়লা, বিড়ি ও মদ পাঁচার করে। বিজিবি অভিযান চালিয়ে বারেকটিলা পর্যটনস্পট থেকে ১বোতল মদ ও ৬হাজার ৫শ পিস বিড়ি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। এছাড়া চারাগাঁও সীমান্তের এলসি পয়েন্ট, বাঁশতলা তেতুলগাছ ও ১১৯৬পিলার সংলগ্ন এলাকা দিয়ে সোর্স শফিকুল ইসলাম ভৈরব, রমজান মিয়া, বাবুল মিয়া, খোকন মিয়া, জসিম মিয়া ও শহিদুল্লাহগং সহ বালিয়াঘাট সীমান্তের লালঘাট ও লাকমা এলাকা দিয়ে সোর্স ইয়াবা কালাম, লেংড়া বাবুল, জিয়াউর রহমান জিয়া ও পাশর্^বর্তী টেকেরঘাট সীমান্তের চুনাপাথর খনি প্রকল্প, বড়ছড়া, বুরুঙ্গাছড়া ও রজনীলাইন এলাকা দিয়ে সোর্স ইসাক মিয়া ও কামাল মিয়ার নেতৃত্বে ভারত থেকে অবাধে কয়লা, পাথর, মদ, গাঁজা, বাঁশ ও ইয়াবা পাচাঁর করলেও তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়নি বলে জানা গেছে।

এব্যাপারে লালাঘাট গ্রামের চোরাই কয়লা ব্যবসায়ী খোকন মিয়া ও শহিদুল্লাহ বলেন- ভারত থেকে পাচাঁরকৃত ৬মেঃটন চোরাই কয়লার জন্য সোর্স শফিকুল ইসলাম ভৈরব, রমজান মিয়া ও ইয়াবা কালামকে ৫হাজার টাকা চাঁদা দিতে হয়। চাঁদা না দিলে সোর্সরা বিজিবি দিয়ে মাল আটক করে। সোর্স শফিকুল ইসলাম ভৈরব বলেন- বিজিবি, পুলিশ ও সাংবাদিকসহ সবাইকে ম্যানেজ করেই আমরা এসব কাজ করছি। সোর্স ইয়াবা কালাম বলেন- আমার বিরুদ্ধে এই পর্যন্ত ১০টা মামলা হয়েছে কিন্তু কিছুই হয়নি। পত্রিকায় লেখলে কি হবে, আমারও সাংবাদিক আছে।

4

এব্যাপারে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক তসলিম এহাসন সাংবাদিকদের বলেন- জব্দকৃত অবৈধ মালামাল ও নৌকা শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। চোরাচালান প্রতিরোধের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

6

 

2

 

3

ডিএসএস/১০/জুলাই/২০২১/নুরুল

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

জামায়াত আমাদের বন্ধু নয় তারা মুক্তিযুদ্ধের বিপক্ষে: নাছির চৌধুরী

জামায়াত আমাদের বন্ধু নয় তারা মুক্তিযুদ্ধের বিপক্ষে: নাছির চৌধুরী

3 সুনামগঞ্জ-০২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. নাছির চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ

জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপির অভিযোগ

জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপির অভিযোগ

4 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ

মুক্তাদিরের সমর্থনে দিনার খান হাসুর গণসংযোগ ও লিফলেট বিতরণ

মুক্তাদিরের সমর্থনে দিনার খান হাসুর গণসংযোগ ও লিফলেট বিতরণ

3 সিলেট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে সাবেক প্যানেল মেয়র এবং

সিলেটে শেষ মুহূর্তে তুঙ্গে প্রচার নির্ঘুম রাত কাটছে প্রার্থীদের

সিলেটে শেষ মুহূর্তে তুঙ্গে প্রচার নির্ঘুম রাত কাটছে প্রার্থীদের

4 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক রাজধানী সিলেটে এখন উৎসবের আমেজ। প্রচারণার শেষ সময়ে এসে দম ফেলার

সিলেটে ওসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ, তদন্তে পুলিশ

সিলেটে ওসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ, তদন্তে পুলিশ

2 সিলেটের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মুবাশ্বির আলীর পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ করেছেন সিলেট-১আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল

সিলেট-১ আসনে জামায়াত প্রার্থীর হলফনামায় তথ্য গোপনের অভিযোগ

সিলেট-১ আসনে জামায়াত প্রার্থীর হলফনামায় তথ্য গোপনের অভিযোগ

2 সিলেট মহানগর বিএনপির সভাপতি গতকাল রবিবার প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, সিলেট-১ আসনে বাংলাদেশ জামায়াতে

‘বিজয়ের দোরগোড়ায় আরিফ’

‘বিজয়ের দোরগোড়ায় আরিফ’

1 আহমেদ শাকিল: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে যে নির্বাচনী হাওয়া বইছে, তার ব্যতিক্রম নয় সিলেট-৪ আসনও।

সিলেটে ভোটের মাঠে রেকর্ড গড়তে যাচ্ছেন খন্দকার মুক্তাদির

সিলেটে ভোটের মাঠে রেকর্ড গড়তে যাচ্ছেন খন্দকার মুক্তাদির

6 সিলেটের রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল

1
6