admin

প্রকাশিত: 6:45 PM, July 10, 2021

কানাইঘাটে প্রকাশ্যে বসত ঘর ভাংচুর ভিডিও ভাইরালের পর গ্রেফতার ৬

কানাইঘাটে প্রকাশ্যে বসত ঘর ভাংচুর ভিডিও ভাইরালের পর গ্রেফতার ৬

কানাইঘাটে প্রকাশ্যে বসত ঘর ভাংচুর ভিডিও ভাইরালের পর গ্রেফতার ৬

কানাইঘাট প্রতিনিধি
সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের কাড়াবাল্লা গ্রামে বসত বাড়ীর জমি সংক্রান্ত বিরোধ নিয়ে গত শুক্রবার বিকেল ৫ টার দিকে কমান্ডোস্টাইলে দেশীয় লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে টিন সেটের বসত ঘর ভাংচুর করে গুড়িয়ে দেওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে।

এঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হলে কানাইঘাট থানার অফিসার ইনজার্চ তাজুল ইসলাম পিপিএম এর নির্দেশে শনিবার দুপুরে এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ভাঙ্গচুরের ঘটনার নেতৃত্ব দানকারী ছালেহা বেগমসহ তার পরিবারের ৬ জনকে গ্রেফতার করেন। অন্যান্য গ্রেফতারকৃতরা হলেন, নাজমিন বেগম, নাসির উদ্দিন, সুমি বেগম, সুহাদা বেগম, রহিমা বেগম। আটককৃতদের বিরুদ্ধে আইনআনুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে বলে থানার ওসি তাজুল ইসলাম জানিয়েছেন। স্থানীয় এলাকাবাসীর কাছ থেকে জানা যায় দীর্ঘদিন ধরে বসত বাড়ীর জায়গা জমি নিয়ে কাড়াবাল্লা গ্রামের মৃত আব্দুন নুরের স্ত্রী এলাকার আলোচিত মহিলা গ্রেফতারকৃত ছালেহা বেগম (৪৫) এর সাথে তার ভাশুর মৃত তবারক আলীর পুত্র মইন উদ্দিন লথু ও ময়নুল গংদের মধ্যে বিরোধ চলে আসছিল।

এ নিয়ে আদালতে উভয় পক্ষের মধ্যে বেশ কয়েকটি মামলা বিচারধীন অবস্থায় রয়েছে। কয়েকদিন পূর্বে ছালেহা বেগম বসত বাড়ীর বিরোধ পূর্ন জায়গা থেকে বেশ কয়েকটি গাছ বিক্রি করেন। যারা গাছ কিনেছেন তারা গাছ কাটতে আসলে এতে বাধা প্রদান করেন ছালেহা বেগমের ভাশুর মইন উদ্দিন লথু ও ময়নুল গংরা। আপাতত গাছ না কাঠার জন্য বিষয়টি সামাজিক সালিশের মাধ্যমে সমাধান করে দিবেন বলে এলাকার মুরব্বীয়ানরা উদ্যোগ নেন। এর জের ধরে গত শুক্রবার বিকেল অনুমান ৫ টার দিকে ছালেহা বেগম তার ছেলে-মেয়ে সহ পরিবারের লোকজন হটাৎ করে হাতে ধারালো দা ও লাঠিসোট নিয়ে ভাশুর মইন উদ্দিনের টিন সেটের ঘর ভাংচুর শুরু করলে প্রাণের ভয়ে বসত ঘর থেকে বের হয়ে যান তিনি।

এ সময় ছালেহা বেগম ও তার মেয়েরা, পরিবারের লোকজন হাতে ধারালো অস্ত্র নিয়ে নির্বিচারে মইন উদ্দিনের টিন সেটের ঘর ও আসবাবপত্র ভাংচুর করে গুড়িয়ে দেয়। অনেকের উপস্থিতিতে এ ঘটনা ঘটলেও ভয়ে কেউ প্রতিবাদ করতে পারেননি। তবে ভাংচুরের পুরো দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি আইডি থেকে ছড়িয়ে পড়লে তা ব্যাপক ভাইরাল হয় এবং পুরো এলাকা জুড়ে তোলাপাড় সৃষ্টি হয়।

এ ঘটনায় ক্ষতিগ্রস্থ বসত ঘরের মালিক মইন উদ্দিন লথু বাদী হয়ে কানাইঘাট থানায় শনিবার সকালে আলোচিত মহিলা ছালেহা বেগম সহ তার পরিবারের লোকজনদের আসামী করে অভিযোগ দায়ের করেন। স্থানীয় অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেছেন দীর্ঘদিন ধরে এলাকায় নানা ধরনের অপকর্ম করে যাচ্ছেন ছালেহা বেগম। মামলার ভয়ে তার বিরুদ্ধে এলাকায় কেউ কথা বলতে সাহস পাননা। প্রকাশ্যে তার মেয়েদের নিয়ে নিরীহ মইন উদ্দিনের বসত ঘর ভাংচুর করেছে সে।

 

ডিএসএস/১০/জুলাই/২০২১/নুরুল

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ