admin
প্রকাশিত: 9:02 PM, July 12, 2021

আহত বাহার উদ্দিন ও মারধরকারী জয়নাল উদ্দিন
কানাইঘাট প্রতিনিধি
কানাইঘাট উপজেলা ৮ নং ঝিংগাবাড়ী ইউনিয়নের পাত্রমাটি গ্রামে পিতা মৃত জহির উদ্দিন ছেলে বাহার উদ্দিন (৪৫) কে ছোট ভাই জয়নাল উদ্দিন ও তার স্ত্রী মিলে মারধরের অভিযোগ।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ জুলাই সকাল ৯ টার দিকে নিজ বাড়িতে ছোট ভাই জয়নাল উদ্দিন তার স্ত্রীর রুনা বেগম এর প্ররোচনায় বাধ্য হয়ে বড় ভাই বাহার উদ্দিনকে পিছন থেকে সাফল দিয়ে পিঠে ও মাথায় গুরতর জখম করে।
পরে স্থানীয়রা মিলে একটি সিএনজি তে করে সিলেট ওসমানী হসপিটালে ভর্তি করেন। ওসমানীতে ২ দিন চিকিৎসা নেয়ার পর এখন তিনি নিজ বাড়ি পাত্রমাটিতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন।
উল্লেখ্য, জয়নাল উদ্দিন ও তার স্ত্রী রুনা বেগম এলাকার কাউকে মানতে নারাজ। এই ঘটনার পর স্থানীয়রা সালিশ ব্যক্তি ও মুরব্বিরা এ বিষয়টি বসে সমাধান করার কথা বললেও জয়নাল উদ্দিন কাউকে মানছেন না।
পাশাপাশি তিনি ও তার স্ত্রী বিভিন্ন অপরাধ কর্মও করে যাচ্ছেন, যা ইতিমধ্যে এলাকায় সবার জানা।
এলাকাবাসী অনেকেই এ বিষয়ে কথা বলতে চান না। কারণ কেহ কথা বললেই জয়নাল উদ্দিন, তাদেরকে হুমকি ও দা দিয়ে আঘাত এবং হাত দিয়ে মারামারি করেন। আর তার স্ত্রী মিথ্যা মামলা দিয়ে মানুষ কে ইতিমধ্যে হয়রানি করেছেন।
এধরনের নানা অভিযোগ রয়েছে জয়নাল উদ্দিন ও তার স্ত্রী রুনা বেগমের বিরুদ্ধে।
ডিএসএস/১২/জুলাই/২০২১/নুরুল
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ