admin
প্রকাশিত: 9:11 PM, July 12, 2021

গোয়াইনঘাটে লগডাউনে কঠোর নজরদারী প্রসাশনের
নুরুল আলম
সারা দেশের ন্যায় সিলেটের গোয়াইনঘাটেও চলছে লকডাউন। লকডাউন বাস্তবায়নে সকাল থেকেই কঠোর অবস্থান নিয়ে মাঠে রয়েছে উপজেলা প্রশাসন।
একই সঙ্গে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়েছে পুলিশ। বন্ধ করে দেয়া হয়েছে সিএনজি অটোরিকশা, মোটরসাইকেল, দূরপাল্লার বাসসহ বিভিন্ন গণপরিবহন।
সরকার ঘোষিত ১৪ দিনের লকডাউনে গোয়াইনঘাটের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে প্রশাসনের নজরদারী ছিল চোখে পড়ার মতো।
রবিবার (১২ জুলাই) সরেজমিন ঘুরে দেখা যায় সকাল হতেই গোয়াইনঘাট বাজার, উপজেলা পরিষদ চত্বর, বাইপাস রোড, কলেজ রোড, বঙ্গবীর পয়েন্ট সহ বিভিন্ন স্থানে পুলিশ সদস্যাগণ টহল শুরু করেন। যাতে গোয়াইনঘাট সদরে ও গোয়াইনঘাটের বিভিন্ন বাজারে কোনো প্রকার যানবাহন চলাচল ও মানুষের ভিড় না হয়।
এসময় কর্তব্যরত গোয়াইনঘাট থানার এ এস আই মোস্তাক আহমেদ বলেন আমরা মানুষের প্রতি অত্যন্ত সহানুভুতির সাথে মানুষজনকে বুঝানোর চেষ্টা করছি । যেন প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যান, এবং জরুরি প্রয়োজনে যদি বাইরে যেতে হয় তবে তারা যেন মাস্ক পড়ে বের হন। কিন্তু অধিক সংখ্যক মানুষ মানলেও কিছু মানুষ মোটেও আমলে নিচ্ছেন না। তিনি গোয়াইনঘাটবাসীর কাছে বিনীত অনুরোধ জ্ঞাপন করে বলেছেন যে, তারা যেন সরকারের দেওয়া বিধি-নিষেধ মেনে চলেন এবং প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যান। তাতে সকলেরই মঙ্গল হবে। বঙ্গবীর পয়েন্টে এসে দেখা যায় মটর সাইকেল ও পাথর বাহী ট্রাক ছাড়া আরা কিছু চোখে পরেনি ৷
ডিএসএস/১২/জুলাই/২০২১/নুরুল
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।