editor
প্রকাশিত: 11:55 PM, July 12, 2021

জাফলং ডাউকি ও পিয়াইন নদীতে সাংবাদিক নামধারীদের নেতৃত্বে অবৈধভাবে পাথর এবং বালু উত্তোলন
নিজস্ব প্রতিবেদক
গোয়াইনঘাট উপজেলায় বয়ে চলা জাফলং ডাউকি নদী ও পিয়াইন নদী থেকে পাথর এবং বালু উত্তোলনের কাজে ইজারা-ব্যবস্থার মাধ্যামে সরকার বার্ষিক অর্ধশত কোটি টাকা রাজস্ব আদায় করে। ১৯৮০ সাল থেকে পাথর উত্তোলন শুরু হয়। শুরুতে সনাতন পদ্ধতিতে এ কাজ চললেও দেড় দশক ধরে শুরু হয় যন্ত্র ব্যবহার। বর্তমান সময়ে অবৈধ ভাবে বালু ও পাথর উত্তোলন করা হচ্ছে।
এর মধ্যে মাটির গভীর থেকে পাথর উত্তোলনে ব্যবহার করা হয় ‘বোমা মেশিন’সহ খননযন্ত্র। পাথর উত্তোলনে যন্ত্রনির্ভরতা জাফলংকে সংকটাপন্ন করে তোলে। এর প্রেক্ষিতে গত কয়েক বছর সরকারে সিদ্ধান্ত অনুযায়ী পাথর ও বালু উত্তোলন স্থগিত রাখা হয়।
কিন্তু অত্র এলাকায় পাথর ও বালু উত্তোলন থেমে নেই। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার ভিতরে কেনো পাথর মহাল বা বালু মহালকে জেলা কিংবা উপজেলায় কেউ ইজারা দেয় নাই।
স্থানীয় প্রভাবশালী সাবু, সমেদ, ফিরোজ সহপ্রায় শতাধিক সন্ত্রাসী সংঘবদ্ধ হয়ে ইজারা বিহীন স্থানীয় প্রশাসনের ছত্রছায়ায় সরকার নিষিদ্ধ পাথর ও বালু উত্তোলন করে বিক্রি করছে। তাদের সাথে সাংবাদিক নামধারী গোয়াইনঘাটের কিছু সাংবাদিক নেতা পরিচয়ে নেতৃত্বে দিয়ে আসছেন। সংশ্লিষ্ট্রদের দৈনিক, সাপ্তাহিক ও মাসিক চাঁদা দিয়ে ম্যানেজ করেন সাংবাদিক নেতারা।
পাথর ও বালু খেকোদের লোভ ও লালসায় জাফলং এলাকা বর্তমানে চরম পরিবেশ বিপর্যয়ের মুখে পরেছে।
হাইকোর্ট ও জজ কোর্টে বালু উত্তোলনের বিপক্ষে একাধিক মামলা করা হয়েছে কিন্তু আমলা এবং খেকুরা কাউকে তোয়াক্কা না করে কোটি কোটি টাকার বালু উওলন করে বিক্রি করছে।
এর ফলে জাফলং এর মানুষের শতবছরের দাবিকৃত জাফলং সেতু ধসে পড়ার উপক্রম হয়েছে।
এসব পাথর ও বালু খেকোদের কর্মকান্ড নিয়ে কেউ মুখ খোলার সাহস পাচ্ছে না। কেউ এসব দুর্ণীতি নিয়ে কথা বললে মামলা হামলার স্বীকার হতে হচ্ছে। মিথ্যা মামলা দেওয়ার মাধ্যমে ভয়ভীতি প্রদর্শন করে এলাকার মানুষের মুখ চেপে রাখা হয়েছে। এসব বিষয়ে প্রতিবাদ করতে গিয়ে জাফলং এলাকার আলীম উদ্দিন নামে এক ব্যবসায়ী মামলা হামলার স্বীকার হয়েছেন। তাকে ২০টির বেশি মিথ্যা মামলা দিয়ে ফাসিয়ে দেয়া হয়েছে।
এলাকার মানুষের জোর দাবি এলাকার পরিবেশ বিপর্যয় রক্ষার্থে নিষিদ্ধ বোমা মেশিন’সহ খননযন্ত্রের মাধ্যমে পাথর ও বালু উত্তলন বন্ধ করতে হবে।


ডিএসএস/১২/জুলাই/২০২১/নুরুল
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ