editor
প্রকাশিত: 7:55 PM, July 13, 2021

গোয়াইনঘাটে বৃদ্ধ মহিলার মুখে খাবার তুলে দিলেন ওসি রতন শেখ
গোয়াইনঘাট প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাট উপজেলার এক অসহায় বৃদ্ধা মহিলার মুখে খাবার তুলে দিয়ে পেটের ক্ষুধা নিবারণের মাধ্যমে বৃদ্ধা মহিলার ঠোঁটে হাসি ফোটালেন জাফলং টুরিস্ট পুলিশের ইনচার্জ ইউনিটের ওসি রতন শেখ।
আজ মঙ্গলবার দুপুরে তিনি গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মহামারি করোনার ভ্যাকসিন দিতে এসে এই মানবিক কাজটি করলেন। করোনার টিকা দিয়ে যাওয়ার সময় তাঁর চোখে পড়ে একজন বৃদ্ধ মহিলা। স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের হোটেলগুলোতে খাওয়ারের জন্য ভাত চাচ্ছে, কিন্তু তাকে কেউ খাবার দিচ্ছে না।
বিষয়টি দেখে ওসি রতন শেখ-এর হৃদয়ে নাড়া দেয়। তাই অসহায় বৃদ্ধা মহিলার পেটের ক্ষুধা মিটিয়ে মুখে হাসি ফুটাতে গাড়ি থামিয়ে হোটেল থেকে ভাত ক্রয় করে নিজ হাতে মুখে তুলে খাইয়ে দেন ওসি রতন শেখ।
অচেনা একজন মানুষের দেওয়া খাদ্য মুখে তুলে দিয়ে ক্ষুধা নিবারণ লাভ বৃদ্ধা মহিলার কাছে মহান আল্লাহর রহমতের মতোই মনে হলো।
এই মানবিক কাজটি ইতিহাস রচনা না করলেও করোনার মত এই দুর্দিনে বৃদ্ধা এই মহিলার ক্ষুধা নিবারণের কাজটি অবশ্যই প্রশংসার দাবি রাখে।
এ ব্যাপারে ওসি রতন শেখ বলেন, এটা সামান্য ব্যাপার গর্বের কোন বিষয় না। এটা আমার এবং সবার মানবিক দায়িত্ব। মানবিক দায়িত্ববোধ থেকেই আমি এই কাজ করেছি। তবে আমি সকলের কাছে আবেদন করব এরকম অসহায় মানুষের মুখে খাবার তুলে দেওয়ার মত মানবসেবার কল্যাণমূলক কাজে সবাই এগিয়ে আসেন।
ডিএসএস/১৩/জুলাই/২০২১/নুরুল
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ