editor
প্রকাশিত: 1:53 AM, July 16, 2021

চিকনাগুল বাজারে সরকারি অনুমতি না নিয়েই পশুর হাট স্থাপন, লাঠিয়াল বাহিনীর দাপটে নিশ্চুপৃ
জৈন্তাপুর সংবাদদাতা
সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল বাজার একটি ঐতিহ্যবাহী বাজার । যেখানে বিভিন্ন এলাকার মানুষ দৈনন্দিন বাজার করতে আসেন। অনেক স্বনাম ও রয়েছে এই বাজারের যা সবাই এক নামেই চিনে থাকে চিকনাগুল বাজার।
বর্তমানে বিশ্বের মত বাংলাদেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করেছে। কোভিড-১৯ তথা করোনা নামক ভাইরাসের কারনে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশও একটি ঝুঁকিপূর্ণ দেশের মধ্যে অবস্থান করেছে। কোভিড-১৯ মোকাবিলায় সরকার কতৃক দীর্ঘ প্রায় দু’বছর ধরে নানাবিধ শর্ত সাপেক্ষে ব্যবসা-বাণিজ্যসহ সার্বিক কার্যবলির নির্দেশনা প্রদান করেছেন। সরকারী নির্দেশনা মেনে চলায় বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ এলাকা হওয়া সত্বেও সরকারি প্রচেষ্টার কারনে করোনা নামক ভাইরাস বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক স্থিতিশীল রয়েছে। যদি আমরা সরকারি নির্দেশনা যথাযথভাবে পালন না করি তাহলে করোনা নামক ভাইরাস বাংলাদেশে একটি মহামারি আকার ধারন করতে পারে মর্মে বিশেষজ্ঞগণ মত প্রকাশ করেছেন।
কোভিড-১৯ তথা করোনা ভাইরাস বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ সরকার জরুরি পরিসেবা ব্যতিত সকল সরকারি- বেসরকারি অফিস-আদালত কার্যক্রম বন্ধ রেখেছেন। গত ১ জুলাই হতে ১৪ জুলাই পর্যন্ত সরকারি নির্দেশনা ও শর্ত সাপেক্ষে জরুরি কার্যক্রমসমূহ চলমান রয়েছে। আসন্ন পবিত্র ঈদুল আযহা ২০২১ প্রায় সন্নিকটে। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অস্থায়ী পশুর হাট স্থাপনের জন্য এক শ্রেনির মানুষ দীর্ঘ অপেক্ষায় থাকে। যত্রতত্র তারা অবৈধ পশুর হাট বসিয়ে সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে নিজেদের ভাগ্য উন্নয়নে চেষ্টা চালায়। যেন সারা বছরের উপার্জন অবৈধভাবে অস্থায়ী পশুর হাট বসিয়ে চাঁদাবাজি করে এই ঈদুল আযহা উপলক্ষে আয় করা যায়। যদিও প্রশাসন কতৃক বিভিন্ন সময়ে নানাবিধ শর্ত সাপেক্ষে ঈদুল আযহা উপলক্ষে অস্থায়ীভাবে পশুর হাট বসানোর জন্য অনুমতি দিয়ে থাকেন। কিন্তু এবছর করোনা ভাইরাসের মহামারি বৃদ্ধি পাওয়ায় প্রশাসন কৃতক কোন অস্থায়ী পশুর হাটের অনুমতি এখনও প্রদান করা হয়নি।
অভিযোগ সুত্রে জানায়,প্রশাসন কতৃক যেখানে করোনা মহামারি ভাইরাসের নিয়ন্ত্রণ করার জন্য সরকার কতৃক জারিকৃত নানাবিধ নির্দেশনা সাধারণ জনগণকে মানাতে দিন-রাত কাজ করেছেন। সেনাবাহিনী,বিজিপি,র্যাব,পুলিশ ও আনসার বাহিনীর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করে যারা সরকারি নির্দেশনা মানছেন না তাদের কে আইনের মাধ্যমে জরিমানা/গ্রেফতার করা হচ্ছে। সেখানে ব্যতিক্রম ঐতিহ্যবাহী চিকনাগুল বাজারের অবৈধ পশুর হাট। বাজারটি সিলেট-তামাবিল মহাসড়কের দুপাশে অবস্থিত। এই মহাসড়ক দিয়ে প্রতিদিনই সরকারি উর্দ্ধতন কর্মকর্তাগণ করোনা ভাইরাসে নিয়ন্ত্রণের জন্য সরকারি নির্দেশনা বাস্তবায়নে চলাচল করছেন। কিন্তু চিকনাগুল বাজারে সরকারি নির্দেশনা না মেনে জহির মোল্লা ও মসদ্দর আলীর লাঠিয়াল বাহিনী সরকারি অনুমতি না নিয়েই অবৈধভাবে রাস্তার দুপাশ দিয়ে অস্থায়ী পশুর হাটের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। বাংলাদেশ সরকার কতৃক করোনা ভাইরাসের জন্য জারিকৃত নির্দেশনা এই বাজারে বাস্তবায়ন হয় নাই! যদিও মানুষ দেখানো দু’একটা অভিযান পরিচালনা করা হয় তাতে অবৈধ বাজারটি উচ্ছেদ করা হয় নি যার ফলে এখনও যেই বায়ান্ন সেই তেপান্ন!
জৈন্তাপুর উপজেলার সরকার স্বীকৃত জৈন্তাপুর বাজার, দরবস্ত বাজার, হরিপুর বাজারের ইজারাদার কতৃপক্ষের সাথে যোগাযোগ করলে তারা জানায়,জৈন্তাপুর উপজেলার চিকনাগুল বাজার স্থাপন ও গঠন নিয়ে একটি কুচক্রী মহল নিয়মিত কাজ করেছে। তারা সংশ্লিষ্ট বাজারটি সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে জোরপূর্বক ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের সহায়তায় অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। চিকনাগুল বাজারের অবৈধ পশুর হাট ইজারা কার্যক্রম নিয়ে ইতোমধ্যে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট পিটিশন যাহার নম্বর(-১৩৯৮৯/২০১৯) দায়ের হয়েছে। যা বর্তমানে সুপ্রিম কোর্টের আপীল বিভাগে সিভিল মিসিলিয়াস যাহার নম্বর (-১০৮২/২০০৯) নিয়মিত মামলা হিসেবে পরিচালিত হচ্ছে। চিকনাগুল বাজারে অবৈধ পশুর হাট নিয়ে উচ্চ আদালতে মামলা এবং অবৈধ ইজারা কার্যক্রম নিয়ে জেলা প্রশাসনের উূর্দ্ধতন কর্মকর্তা কতৃক একাধিকবার তদন্ত করা হয়েছে। বর্তমানেও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। মহামান্য আদালতে মামলা থাকার পরও কুচক্রী মহল কতৃক অবৈধভাবে বাজারে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে তাতে দেখার কেউ নেই!
এবিষয়ে স্থানীয়রা জানান, বাজারটির কার্যক্রম অবৈধভাবে পরিচালিত হওয়ায় সরকার প্রতিবছর লাখ লাখ টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়া গরুর হাটে নেপথ্যে এখানে নানান ধরণের অবৈধ কার্যক্রম পরিচালিত হয়। যা নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে। ঈদুল আজহাকে সামনে রেখে ওই অসন্তোষ রূপ নিচ্ছে মারমুখিতে। করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত হওয়া হরিপুর গরুর বাজার কর্তৃপক্ষ ওই অবৈধ বাজার চিকনাগুল বাজারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে মরিয়া হয়ে উঠেছে। এতে যেকোনো সময় রক্ষক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।
এবিষয়ে বর্তমান বাজার পরিচালনাকারী জহির মোল্লার সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আপনি এই বাজারের বিষয়ে উপজেলা চেয়ারম্যান কামাল আহমেদের সাথে কথা বলেন এই বাজারের সবকিছু উনার আমি কিচ্ছু বলতে পারবো না বলে ফোনের লাইন কেটেদেন।
এবিষয়ে ৬নং চিকনাগুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রশিদের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন বিষয়টি আপনি ইউএনও এবং ডিসির সাথে কথা বলেন এর চেয়ে বেশি কিচ্ছু আমি আপনাকে বলতে পারবো না বাজার টি উনাদের ।
এবিষয়ে জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান কামাল আহমেদের সাথে যোগাযোগ করতে উনার মুঠোফনে কল দিলে কল রিসিভ করেন নি। তাই কোন বক্তব্য পাওয়া যায় নি।
এবিষয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার নুসরাত আজমেরী হকের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান এই চিকনাগুল বাজারের পশুর হাট সরকার স্বীকৃত নয়। এতে আমার কাছে বিভিন্ন অভিযোগ রয়েছে। আমরা বিধিমালা মতো এর ব্যবস্থা নিয়েছি।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ