editor
প্রকাশিত: 3:41 PM, July 24, 2021
ওসমানীনগর প্রতিনিধি
ওসমানীনগর থানার উমরপুর ইউনিয়নের কামালপুর গ্রামের জামে মসজিদে কাঁঠাল ডাকাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষে উভয় পক্ষের ১৪ জন আহন এবং তাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে। জানা যায় ২৩ জুলাই শুক্রবার বাদ জুমা কামালপুর জামে মসজিদে কাঁঠাল নিলাম ডাকাকে কেন্দ্র করে মসজিদের মুতওল্লী মা. শোয়েব আহমদ ও ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাওছার আহমদ এর মধ্যে কথা কাটাকাটি হয়। কাটাকাটির এক পর্যায়ে এ ঘটনাকে কেন্দ্র করে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে উভয় পক্ষ অর্ধ ঘন্টা ব্যপি সংঘর্ষ চালিয়ে যায়। এর ফলশ্রুতিতে মসজিদের প্রাঙ্গন রণক্ষেত্রে পরিণত হয়। উক্ত ঘটনায় উভয় পক্ষের ১৪ জন আহত হন। এলাকা বাসীর সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে আহতদেরকে ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। আহতরা হলেন ওসমানী নগর উপজেলার যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল আহমেদ (৪০), মসজিদের মুতওল্লী মা. শোয়েব আহমদ (৪৫), মসজিদের কেশিয়ার মানিক মিয়া, সোহেল আহমেদ (৩০), জুয়েল আহমদ (২৮), রুবেল আহমেদ (২৪), হুমায়ুন রশিদ (৩২), কাওছার আহমেদ (৫৫), উমরপুর আওয়ামী লীগের সহসভাপতি নেছাওর আলী (৬০), আওয়ামী লীগ নেতা আবু বক্কর (৭০), শাহীন মিয়া (৪৫), মুজিব মিয়া (৫০), সোহাগ মিয়া (২৩), শাকিল আহমদ (২৪)। ওসমানী নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল বণিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
এ ব্যপারে উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল আহমেদ ও মসজিদ মুতাওল্লী মা. শোয়েব আহমদের কাছে সংঘর্ষের বিষয়টি জানতে চাইলে তারা বলেন, ২য় পক্ষের যুবলীগের সদস্য নুরুল ইসলাম নুর মিয়া, আবু বকর, মুজিব মিয়া, জাহেদ আহমেদকে কামালপুর গ্রামের নিয়ম বহির্ভুত কার্যকলাপের ধরুন, উক্ত পাঁচটি পরিবারকে ১ মাস পূর্বে কামালপুর পঞ্চায়েত কমিটি থেকে বহিষ্কার করা হয়। পঞ্চায়েত বহিষ্কার থাকা অবস্থা উক্ত ৫ জনের পরিবার যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য নুর মিয়ার ইন্ধনে মসজিদ কমিটির নানান কাজে নানা ভাবে হস্তক্ষেপ করতে থাকে। এরই সূত্র ধরে গত শুক্রবার (২৩ জুলাই) বাদ জুমা জামে মসজিদে কাঁঠাল নিলাম ডাকা কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়েছে বলে তারা জানান। ২য় পক্ষের যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য নুর মিয়াসহ আরো কয়েকজনের সাথে যোগাযোগ করতে চাইলে তাদেরকে পাওয়া যায়নি।
এদিকে ১ম পক্ষের আহতদেরকে হাসপাতালে যাওয়ার পথে গাড়ি আটক করে, পথ রোধ করে আহতদের উপর হামলা চালায় ২য় পক্ষের লোকজন। এসময় পার্শবর্তী গ্রামের লোকজন এসে গাড়িসহ আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে এলাকা সূত্রে জানা যায়।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ