editor
প্রকাশিত: 4:14 PM, August 3, 2021

(ফাইল ছবি)
নিজস্ব প্রতিবেদক
একটি ভূমিখেকো চক্রের মামলা-অপবাদে হয়রানির শিকার হয়ে অসহায় হয়ে পড়েছেন সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের লিলাপাড়া ছড়ারপার গ্রামের মৃত ফুরকান আলীর ছেলে মো. রিয়াজ আলী (৭০)।
মঙ্গলবার দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে রিয়াজ আলী এসব অভিযোগ করেন। সংবাদ সম্মেলনের বক্তব্যে তিনি সপরিবারে আত্মহত্যারও হুমকি দেন। তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন রিয়াজ আলীর আত্মীয় নুরুল ইসলাম।
লিখিত বক্তব্যে তিনি জানান, তার পৈতৃক ভিটেমাটি কেড়ে নিতে সিলেট নগরের একটি ভূমিখেকো চক্র একের পর এক মিথ্যা অভিযোগে মামলা দিয়ে তাকে ও তার ছেলেদের নিঃস্ব করে ফেলেছে। ২০১৫ সাল থেকে শুরু করে এ পর্যন্ত চারটি মামলায় হয়রানির শিকার হয়ে তারা এখন অসহায়।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, সর্বশেষ গত ১০ জুলাই ওই ভূমিখেকো ও মামলাবাজ চক্রের কেয়ার টেকার নগরীর তোপখানার মখলিছ আলীর ছেলে আক্কাছ আলী আবারও ষড়যন্ত্রমূলক চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করেছেন। ওই মামলার কারণে তার পাঁচ ছেলে এখন বাড়িছাড়া।
তিনি বলেন, এর আগে ২০১৬ সালেও ওই ভূমিখেকো চক্র আমাদের বিরুদ্ধে চুরির অভিযোগে মামলা ( নং ১৬/১০৫), ২০১৫ সালেও মিথ্যা অভিযোগে মামলা দিয়েছিল (নং ৮/১৭০)। ওই মামলা আমরা বেকসুর খালাস পাই। কিন্তু মামলা চালাতে গিয়ে আমরা একেবারে নিঃস্ব রিক্ত হয়ে পড়েছি। আমরা শান্তিপূর্ণভাবে বাঁচতে চাই। কিন্তু পুলিশ আর ভূমিখেকোদের কারণে তা সম্ভব হচ্ছেনা।
রিয়াজ আলী সংবাদ সম্মেলনে উল্লেখ করেন পৈত্রিক ভিটেমাটি রক্ষা ও হয়রানি থেকে বাঁচতে এসএমপি কমিশনার, জেলা প্রশাসক, স্বরাষ্ট্রমন্ত্রীসহ আইজিপি বরাবর অভিযোগ জমা দিয়েছি। আমাদের অবস্থা এমন হয়েছে যে, আত্মহত্যা ছাড়া আর কোন উপায় দেখছিনা। তিনি তার ভিটেমাটি ও আত্মহত্যা থেকে রক্ষা এবং বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করে তার পরিবারকে বাঁচাতে প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, জেলা প্রশাসক, পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্টদের অনুরোধ জানান।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৩ /আগস্ট/২০২১/নুরুল
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ