editor
প্রকাশিত: 6:29 PM, August 5, 2021

মাতৃদুগ্ধ সপ্তাহে ওসমানীনগর-বালাগঞ্জে সূূূূচনার নানা আয়োজন
ওসমানীনগর প্রতিনিধি
শিশুর হাসি মায়ের খুশি।শিশুর সেই ঝলমলে হাসির প্রথম ধাপ হলো মাতৃদুগ্ধ। সঠিক নিয়মে শিশুকে বুকের দুধ খাওয়ালে শিশু ও মা উভয়েরই স্বাস্থ্য ভালো থাকে। শিশুকে মায়ের দুধ খাওয়ানোর ক্ষেত্রে অগ্রগতি ফারাককে সূচিত করার লক্ষ্যে মাতৃদুদ্ধ সপ্তাহ উপলক্ষ্যে সিলেটের ওসমানীনগর-বালাগঞ্জ উপজেলায় আরডিআরএস বাংলাদেশের সূচনা কর্মসূচি আয়োজন করেছে নানা অনুষ্ঠানের।‘প্রটেক্ট ব্রেস্টফিডিং,এ শেয়ারড রেসপনসিবিলিটি’র প্রতিপ্রাদ্যে দুধ পানে সচেতণতা বাড়াতে সূচনা প্রকল্পের পক্ষ থেকে দুই উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স্র ও কমিউনিটি ক্লিনিকগুলোতে সচেতনতামূলক সভা,উপজেলা জোড়ে প্রচার মাইকিংসহ গ্রাম পর্যায়ে ওয়ান টু ওয়ান কাউন্সিলিং কার্যক্রম। পাশাপাশি সূচনার কর্মসূচির পক্ষ থেকে করোনা প্রতিরোধ সচেতনতা সৃষ্টি ও টিকাদানে উৎসাহিত করার কাজ চলমান রয়েছে বলে জানা গেছে।
মাতৃদুদ্ধ সপ্তাকে ঘিরে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে আলোচনা সভা ও বুধবার ওসমানীনগরের মান্দারুকা কমিউনিটি ক্লিনিকে অনুষ্টিত হয়েছে মাঠ পর্যায়ের কাউন্সিলিং সেশন। পৃথক পৃথক সভায় বক্তব্য রাখেন,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এস এম শাহরিয়ার, আরএমও ডা: মামুনুর রহমান,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ,সূচনার উপজেলা সম্বনয়কারী মোঃ মিজানুল হক, নিউট্রিশন অফিসার সাদিয়া আক্তার,ঝন্টু লাল পাল, ইউনিয়ন কো-অডিনেটর হুমায়ুন কবির সিএইচসিপি মঞ্জু পালসহ আরও অনেকে। সভায় বক্তারা বলেন,সমগ্র মানব জাতির জন্য সৃষ্টিকর্তার বিশেষ আর্শিবাদ হচ্ছে মায়ের দুধ। শিশুর রোগ প্রতিষেধক টিকা হিসাবে কাজ করে মায়ের শাল দুধ। করোনাকালে শিশুকে দুধপান থেকে বিরত না রেখে স্বাস্থ্যবিধি মেনে শিশুকে দুধ খাওয়াতে হবে। সামাজিক কুসংস্কার ও ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে এসে মাতৃদুগ্ধ পান বা ব্রেস্ট ফিডিংয়ের প্রয়োজনীয়তা ও উপকারিতার বিষয়ে সচেতণতা মূলক কার্যক্রমে সবাইকে এগিয়ে আসার আহব্বান জানান।
অনুষ্ঠানে ২০১৭ সাল থেকে সিলেটের বালাগঞ্জ-ওসমানীনগরের অতিদরিদ্র জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নসহ মা ও শিশুর অপুষ্টি দূরীকরণে সফলতার সাথে কাজ করে যাওয়ার জন্য আরডিআরএস বাংলাদেশের সূচনা কর্মসূচির সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান অতিথিরা।পৃথক পৃথক অনুষ্ঠানে উপজেলা উপজেলা স্বাস্থ্য বিভাগ ও সূচনা প্রকল্পের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ছাড়াও সুশিল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৫ /আগস্ট/২০২১/নুরুল
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ