editor

প্রকাশিত: 10:35 PM, August 6, 2021

গোয়াইনঘাটে রাতের আধাঁরে অবৈধভাবে বালু উত্তোলন করছে সংঘবদ্ধ চক্র (ভিডিও)

গোয়াইনঘাটে রাতের আধাঁরে অবৈধভাবে বালু উত্তোলন করছে সংঘবদ্ধ চক্র (ভিডিও)

গোয়াইনঘাটে রাতের আধাঁরে অবৈধভাবে বালু উত্তোলন করছে সংঘবদ্ধ চক্র

বিশেষ প্রতিবেদক
সিলেটের গোয়াইনঘাট উপজেলাধীন পিয়াইন, লাঠি, জাফলং জিরো পয়েন্ট, বিছনাকান্দি নদী থেকে গেল প্রায় দুই সপ্তাহ ধরে রাতের আধাঁরে অবৈধভাবে বালু উত্তোলন করছে কয়েকটি সংঘবদ্ধ চক্র। সরকার ঘোষিত প্রতিবেশ সংকটাপন্ন এসব এলাকায় জোরপূর্বক ড্রেজার মেশিন দিয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে বড়ধরনের হুমকির মূখে পড়েছে উপজেলার নদী তীরবর্তী গ্রামগুলো। অত্র এলাকার নদীদে প্রায় ২ হাজার টি বালুবাহী বলগেট নৌকা বর্তমানে অবস্থান করছে। প্রশাসনের নাকের ডগায় এমন তান্ডব চললেও এ ব্যাপারে প্রশাসন নিরব ভূমিকা পালন করছে বলে গ্রামবাসীর অভিযোগ। প্রশাসনের নিরব ভূমিকার কারনে সঙ্গবদ্ধ চক্র নদীর কয়েকটি স্থানে দিনেও এসব অপকর্ম চালিয়ে যাচ্ছে।

নদী তীরবর্তী গ্রামবাসীর অভিযোগ- সঙ্গবদ্ধ চক্র রাত ১২টা বাজার সাথে সাথে রাতের আধাঁরে এসকল প্রতিটি স্পটে ২০/২৫ টি ড্রেজার মেশিন দিয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে প্রতিদিন কয়েক কোটি টাকার বালু লুটপাট করা হচ্ছে। বালু উত্তোলনকারী প্রতারক সঙ্গবদ্ধ চক্রের কারনে এসব এলাকার পরিবেশকে বিনষ্ট করা হচ্ছে। নদীর তীরে ফাটল ধরেছে। বালু উত্তোলন কারণে যখন তখন নদী তীরবর্তী গ্রাম তলিয়ে যাবার সম্ভাবনা রয়েছে। প্রভাবশালী মহল হওয়ার তাদের অপকর্মের বিরুদ্ধে প্রকাশ্যে কেউই প্রতিবাদ করতে চায় না। নীরবে তা সহ্য করে।

নদীর তীরবর্তী গ্রামবাসীরা জানান, লাঠি গ্রামের নদীতে লাঠি উত্তর মাইন্জু মিয়ার ছেলে স্বপন ও আরিফ উল্লাহ্ ছেলে সিদ্দেক উল্লাহ্, ফেনাইকুনায় আব্দুল মালিকের ছেলে ফয়েজ উদ্দিন, ইরন মিয়ার ছেলে মইয়ুর আহমদ, বাবুল মেম্বারের ছেলে জাকারিয়া এবং কিবরিয়া প্রতি রাতে ২০/২৫ টি ড্রেজার মেশিন দিয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে।

তারা অভিযোগ করে বলেন, পুলিশ প্রশাসনের কিছু সদস্যকে ম্যানেজ করে এলাকার চিহ্নিত বালুখোকোরা বালু উত্তোলন করছে।

আহার কান্দি বাজারের পূর্বে শরমিকলীগ নেতা শাহীন ও রুপক এবং সুভাষ নেতৃত্বেআহারকান্দির নদীর বীজ্রের পূর্ব সাইডে বাজারের পূর্বে হাবিবুল্লাহর ছেলে আজিম উদ্দিন ও আব্দুল মতিনের ছেলে রমজান আলী, আব্দুল মতিনের ছেলে ফারুক আহমদ এবং পশ্চিম সাইডে আমবাড়ির আহমদ আলীর ৪ ছেলে দেলোয়ার হোসেন, স্বপন আহমদ, খোকন আহমদ ও আবুল হোসেন এবং কিবরিয়া, নুমান, আবদুর নুর প্রতি রাতে ২০/২৫ টি ড্রেজার মেশিন দিয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে।

হাইডরে জহির উদ্দিনের ছেলে জাহাঙ্গির আলম, দুয়ারীখেল হাওরে হাসন আলীর ছেলে জুনাব আলী ও হুনা মিয়া, আব্দুল হাসিমের ছেলে মাসুক আহমদ, পশ্চিম জাফলং উনিয়নের ৫,৬ ও ৭ নং ওয়ার্ডে পিয়ান নদী ও কঞ্চর কাড়া বিএনপি নেতা দেলোয়ারের নেতৃত্বে প্রতি রাতে ২০/২৫ টি ড্রেজার মেশিন দিয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে।

গত বুধবার ও বৃহস্পতিবার দিনে এবং রাতে সরেজমিনে ঘটনাস্থলে গেলে দেখা যায়, প্রতিটি স্পটে ২০/২৫ টি ড্রেজার মেশিন দিয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে।

এ ঘটনায় ৫ আগস্ট বৃহস্পতিবার সিলেটের জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেন সতীশ দেবনাথ ঝন্টু।

বিষয়টি জানেন না গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিমল দেব। ড্রেজার মেশিন দিয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন নিষিদ্ধ বলে তিনি বলেন- এ বিষয়ে খোঁজ নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

https://www.facebook.com/100618761738184/videos/527430348476021

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/০৬ /আগস্ট/২০২১/নুরুল

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ