editor
প্রকাশিত: 3:43 PM, August 7, 2021

ভয়াবহ গ্রেনেড হামলায় আহত হন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, বর্তমান সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক
সিলেটের গুলশান সেন্টারে বিএনপি-জামায়াত চারদলীয় জোট সরকারের সময় মহানগর আওয়ামী লীগের সভায় গ্রেনেড হামলার ১৭ বছরপূর্ণ হলো আজ শনিবার (৭ আগস্ট)। ভয়াবহ গ্রেনেড হামলায় মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক ইব্রাহিম আলী নিহত ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, বর্তমান সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনসহ আহত হন অর্ধশতাধিক নেতাকর্মী।
সেই দিন অল্পের জন্য রক্ষা পান তৎকালীন আওয়ামী লীগ দলীয় মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি দায়িত্বে থাকা মরহুম বদর উদ্দিন আহমদ কামরান। ওই হামলায় ব্যবহৃত চারটি গ্রেনেড পাকিস্তান থেকে আনে জঙ্গিরা। কাশ্মীরি জঙ্গি সংগঠন ‘হিজবুল মুজাহিদীন’র জঙ্গী আব্দুল মাজেদ ভাট ওরফে ইউসুফ ভাট পাকিস্তান থেকে গোলাবারুদ ও গ্রেনেড বাংলাদেশে নিয়ে আসেন। হরকাতুল জিহাদ-হুজি নেতা মাওলানা তাজউদ্দিন ও মুফতি আব্দুল হান্নানের সহায়তায় এগুলো নিয়ে আসা হয়।
সিলেট অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত শরীফ শাহেদুল আলম বিপুলের কাছে দেয়া হয় ৪টি গ্রেনেড। গুলশান সেন্টারে পাকিস্তান থেকে আনা গ্রেনেড দিয়েই হামলা করে জঙ্গিরা।
জঙ্গি হুমায়ুন কবির হিমু ও ফখরুল ইসলাম ফাহিম পরিকল্পনা অনুযায়ী মিশন ‘সাকসেস’ করে জঙ্গিরা। নগরের তালতলার গুলশান সেন্টারে আলোচিত ওই গ্রেনেড হামলা মামলার নথিপত্র বিশ্লেষণ করে এমন তথ্য জানা গেছে।
আজ নৃশংস এই গ্রেনেড হামলার ১৭ বছর পূর্ণ হলো। ২০০৪ সালের ৭ আগস্ট সন্ধ্যায় হামলাটি চালানো হয়। হামলার ঘটনায় দায়েরকৃত মামলা দুটির বিচার কার্যক্রম বর্তমানে চলছে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৭/আগস্ট/২০২১/নুরুল
“সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ কর, সকল নাগরিকের মানবাধিকার নিশ্চিত কর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আসন্ন দূর্গাপূজা উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার
দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নবনিযুক্ত প্রশাসক এজাজ আহমেদ চৌধুরী’র সাথে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার
সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নে রুজি বেগম (২১)’কে শিবের বাজারের শ্বশুর বাড়ির লোকদের দ্বারা পরিকল্পিত হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সিলেট মহানগর দায়রা জজ আদালতের নবনিযুক্ত প্রসিকিউটরগণ আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব গ্রহণ করেছেন। বুধবার (৭ অক্টোবর) দুপুরে সিলেট মহানগর দায়রা জজ
ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব রুখতে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর সামাজিক উদ্যোগ গ্রহণ করেছে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটি।
ঢাকার জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত এবং শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন
সিলেট মহানগর দায়রা জজ আদালতের সদ্য সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এই আদালতে
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকটকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এবং প্রবাসী ও সাধারণ যাত্রীদের সাথে দায়িত্বপ্রাপ্তদের অশালীন ও