editor

প্রকাশিত: 1:11 PM, August 9, 2021

৫০০ দোকান কর্মচারীকে খাদ্য সহায়তা দিল সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ

৫০০ দোকান কর্মচারীকে খাদ্য সহায়তা দিল সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ

৫০০ দোকান কর্মচারীকে খাদ্য সহায়তা দিল সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ

2

করোনায় বিপাকে পড়া সিলেট মহানগরের ৫শ দোকান কর্মচারীকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের উদ্যোগে গতকাল রবিবার (৮ আগস্ট) তাদেরকে এই সহায়তা প্রদান করা হয়। এ উপলক্ষে জিন্দাবাজারস্থ আল হামরা শপিং সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেছেন, বৈশ্বিক মহামারি করোনার কারণে সবাই আজ কমবেশি ক্ষতিগ্রস্থ। তবে নিম্ন আয়ের মানুষ পড়েছেন বেশি সংকটে। অনেকে খাবার জোগাড় করতে হিমশিম খাচ্ছেন। এই অবস্থায় দুস্থদের সহায়তায় যার যার অবস্থান থেকে সাধ্যমতো এগিয়ে আসতে হবে। অসহায়-দুস্থদের সহায়তা করা সকলের নৈতিক দায়িত্ব। বক্তারা সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের ত্রাণ বিতরণ কার্যক্রমের প্রশংসা করে বলেন, এই সংগঠনটি করোনার শুরু থেকে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। আশা করি তারা এই মহৎ কাজ অব্যাহত রাখবে।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নাজমুল হকের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আবু তাহের মোহাম্মদ শোয়েব, এফবিসিসিআই এর পরিচালক তাহমিন আহমেদ, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আলহাজ্ব শেখ মকন মিয়া, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের উপদেষ্টা হাজী রইছ আলী, জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সহ-সভাপতি আতিকুর রহমান আতিক।
অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্না। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সহ-সভাপতি আলা মিয়া, সহ-সভাপতি আহমদ ফুয়াদ বিন রশিদ, সহ-সভাপতি আবুল কালাম, সহ-সভাপতি আব্দুর রহিম, সহ-সভাপতি রাহেল আহমদ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাভেল, সহ-সাধারণ সম্পাদক রিহাদুল হাসান রুহেল, সহ-সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ আব্দুল করিম, সহ-সাধারণ সম্পাদক আব্দুর রহমান দুদু, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ তুহেল, সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াছিন সুমন, সহ-সাংগঠনিক সম্পাদক জাকারিয়া ইমরুল, সহ-সাংগঠনিক সম্পাদক হোসেন আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক শহীদুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক মঞ্জু আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, কোষাধ্যক্ষ আমজাদ আলী, সিলেট জেলা ফুল ব্যবসায়ী সমিতির সভাপতি মনিরুল ইসলাম, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতা রাসেল আলী, মুন্না আহমদ, শাহেদ আহমদ, এরশাদুল হক, এমএ কাইয়ুম, আব্দুল আহাদ, মাসুক আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি আবু তাহের মোহাম্মদ শোয়েব বলেন, করোনায় ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্থ। ব্যবসা প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে অনেকে হিমশিম খাচ্ছেন। এই বাস্তবতায় দোকানের কর্মচারীরা অনেক সংকটে আছেন। দুস্থ এসব কর্মচারীদের সহায়তায় এগিয়ে আসায় তিনি মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।
সভাপতির বক্তব্যে মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেন, করোনার কারণে ব্যবসায়ীরা অনেক কঠিন সময় পার করছেন। এরপরও দুস্থ কর্মচারীদের সাধ্যমতো খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। করোনার শুরু থেকে মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। এই কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। তিনি সিলেটের প্রকৃত ব্যবসায়ীদের সরকারি প্রণোদনা নিশ্চিতের দাবি জানান।-বিজ্ঞপ্তি

আমাদের লিংক :

4

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

8

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

6

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

3

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/০৯/আগস্ট/২০২১/নুরুল

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

মানবাধিকার কর্মীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে: নজরুল ইসলাম

মানবাধিকার কর্মীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে: নজরুল ইসলাম

8 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

3 পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

6 সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

1 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

7 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

4 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

3 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

3 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে

1
7