editor
প্রকাশিত: 4:18 PM, August 10, 2021

গোয়াইনঘাটে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতনের দায়ে স্বামী আটক
নুরুল আলম
গোয়াইনঘাট উপজেলায় একাধিকবার যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতনের অভিযোগে স্বামীকে আটক করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। উপজেলার ৩ নং পূর্ব জাফলং ইউনিয়নের আলমনগর গ্রামে স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত স্বামীর নাম আব্দুুল আলি (২৫)। গোয়াইনঘাট উপজেলার ৩ নং পূর্ব জাফলং ইউনিয়নের আলমনগর গ্রামের ইয়ার উদ্দীনের ছেলে। প্রায় ৫ বছর আগে ইসলামী শরীয়া মোতাবেক পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। আনিসা খাতুন নামে তাদের ৩ বছরের একটি কন্যাসন্তান আছে ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই আব্দুল আলি ও তার পরিবারের লোকজন যৌতুকের জন্য শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করছিল। অনেক কষ্ট সহ্য করেও নির্যাতিতা মেয়ে তার স্বামীর ঘর করে আসছিল। তবুও স্বামীর বাড়ির লোকজনের তাকে বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা আনার শারীরিক ও মানসিকভাবে নির্যাতন বন্ধ হয়নি। দিন দিন যৌতুকের জন্য শারীরিক নির্যাতন বেড়েই চলছিল।যা নির্যাতিতা এই স্ত্রীর ধৈর্যের সীমারেখা অতিক্রম করে।
নির্যাতিতা ওই মেয়ের বাবা আইয়ুব আলী বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিমল চন্দ্র দে’র নির্দেশে এস.আই লিটন রায় ও এ.এস.আই মারুফসহ্ সঙ্গীয় ফোর্সদের নিয়ে স্বামী আব্দুল আলীকে গ্রেফতার করে পুলিশ৷
গোয়াইনঘাট থানার ওসি পরিমল চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং বলেন, অভিযুক্তদের আসামি করে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১০/আগস্ট/২০২১/নুরুল
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ