editor
প্রকাশিত: 10:51 PM, August 12, 2021

মহানগর আওয়ামী লীগের আহবান নিজে টিকা নিন এবং পরিবার সহ অন্যকে টিকা নিতে উদ্বুদ্ধ করুন
আগামী ১৫ আগস্ট সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস। বাংলাদেশ আওয়ামী লীগের মাসব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর সাথে সামঞ্জস্য রেখে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সিলেট মহানগর আওয়ামী লীগ জাতির পিতার শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস সহ নিন্মোক্ত কর্মসূচী গ্রহণ করেছে। মহানগর আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচীগুলো হলোঃ
# ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে সূর্য উদয়ের ক্ষণে দলের অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ।
# জেলা প্রশাসনের কার্যালয় প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর্যালে সকাল ১০ টা ৩০ মিনিটে পুষ্পস্তবক অর্পণ।
# সকাল ১১ টায় গুলশান সেন্টারে স্বাস্থ্য বিধি মেনে সংক্ষিপ্ত আলোচনা সভা, দোয়া মাহফিল ও শিরনী বিতরণ। তাছাড়া মহানগরের বিভিন্ন স্থানে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ।
# জাতীয় শোক দিবসে সারাদিনব্যাপী মহানগরের বিভিন্ন ওয়ার্ডে জাতির জনকের ভাষণ প্রচার।
# সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে করের পাড়া শ্রী শ্রী অনুকূল ঠাকুর (সৎসঙ্গ বিহার) এর আশ্রমে বিশেষ প্রার্থনা সভা। তাছাড়াও গির্জা ও প্যাগোডায় সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনা সভা।
# ১৭ আগস্ট সিরিজ বোমা হামলা দিবস। সিরিজ বোমা হামলার প্রতিবাদে সকাল ১১ টায় চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার সম্মুখে মানববন্ধন।
# ২১ আগস্ট ন্যাক্কারজনক গ্রেনেড হামলা দিবসের কর্মসূচী ২৩ আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সকাল ১১ টায় জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
উক্ত কর্মসূচীতে স্বাস্থ্য বিধি মেনে মহানগর আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দকে অংশ গ্রহণ এবং ২৭ টি ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দের নিজ নিজ উদ্যোগে নিজেদের ওয়ার্ডে জাতির পিতার শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে কর্মসূচী গ্রহণের জন্য আহবান জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন।-বিজ্ঞপ্তি
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ