editor

প্রকাশিত: 6:05 PM, August 24, 2021

বকেয়া বিদ্যুৎ বিল, উন্নয়ন সহায়তা বঞ্চনার ঝুঁকিতে খাদিমনগর

বকেয়া বিদ্যুৎ বিল, উন্নয়ন সহায়তা বঞ্চনার ঝুঁকিতে খাদিমনগর

বকেয়া বিদ্যুৎ বিল, উন্নয়ন সহায়তা বঞ্চনার ঝুঁকিতে খাদিমনগর

ডেস্ক রিপোর্ট

সরকারের উন্নয়ন সহায়তা থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে পড়েছে সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়ন। কারণ, বকেয়া বিদ্যুৎ বিল। প্রায় ৩ লক্ষাধিক টাকা বকেয়া পড়ে আছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগের তাগাদার পরেও সেই বিদ্যুৎ বিল এখনো পরিশোধ হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। আর এমন খবরে এই ইউনিয়নের সচেতন মহলে ক্ষোভ এবং হতাশা বিরাজ করছে।

তাদের কথা হচ্ছে, এতটাকা বিল পড়ে থাকবে কেন? আর ইউনিয়নবাসী উন্নয়ন বঞ্চনার ঝুঁকিতেই পড়বে কেন? এমনকি এ ব্যাপারে চেয়ারম্যানের সদিচ্ছা নিয়েও প্রশ্ন উঠছে।

জানা গেছে, দেশের বিভিন্ন ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনে পড়ে থাকা বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগ গত জুনের প্রথম দিকে দেশের উপজেলা প্রশাসনগুলোকে একটি চিঠি পাঠায়। টিঠিতে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের সময়সীমা বেঁধে দেয়া হয় ৩০ জুন। চিঠিতে বকেয় বিল থাকা ইউনিয়নগুলোর উন্নয়ন সহায়তা বন্ধের কথাও জানিয়ে দেয়া হয়েছিল।

সেই মতে গত ১৬ জুন সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের চেয়ারম্যানসহ অন্যান্য ইউনিয়েনের চেয়ারম্যানকে বিল পরিশোধের জন্য টিঠি পাঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এরপর প্রায় দেড়মাস কেটে গেলেও সেই বকেয়া বিল আর পরিশোধ করা হয়নি।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, খাদিমনগর ইউনিয়নের বকেয়া বিদ্যুৎ বিল পড়ে আছে প্রায় সাড়ে ৩ লাখ টাকা। টাকাগুলো পরিশোধ করা হয়নি বলে জানিয়েছেন চেয়ারম্যান দেলোয়ার হোসেন। তিনি সঠিক পরিমানটা জানাতে না পারলেও জানিয়েছেন ৩ লাখের বেশিই হবে।

এতটাকা পড়ে থাকার কারণ জানতে চাইলে তিনি বলেন, নানা কারণে দেয়া হয়নি। তবে আমি যখন দায়িত্ব পাই, তখনই ২ লাখ টাকার বেশি বকেয়া বিল পড়েছিল। এগুলোর ব্যাপারে কোন সুরাহা না হওয়াটাও একটা কারণ। তবে তিনি জানান, চেষ্টা চলছে। খুব দ্রæতই তা পরিশোধ করা হবে।

সার্বিক পরিস্থিতি নিয়ে জানতে চাইলে সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজ বলেন, হ্যাঁ। আমি চিঠি দিয়েছি। তবে এরপরের রিপোর্ট এখনো আসেনি। কাজ চলছে। রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে শহরতলীর এই ইউনিয়নটি এ অবস্থায় উন্নয়ন সহায়তা থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে পড়েছে। এতে সচেতন মহলে হতাশা বিরাজ করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, এত টাকা বকেয়া পড়ে থাকাটা খুব হতাশার। ইউনিয়নের নাগরিকরা ট্যাক্স দিচ্ছেন। আয় আছে। তাহলে কেন বিদ্যুৎ বিল পড়ে থাকবে? এতে যে জরিমানা দেয়া হবে- তাতো এই নাগরিকদের পিঠ থেকে নিয়েই দিতে হবে। আগের বকেয়াসহ নিজের সময়ের টাকাটা পরিশোধ করতে চেয়ারম্যানেরই বা এত গড়িমসি কেন?

তাদের দাবি- দ্রুত বকেয়া পরিশোধ করে ইউনিয়ন পরিষদকে ঝুঁকিমুক্ত করা হোক।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১