editor
প্রকাশিত: 8:42 PM, August 25, 2021

চার দিনেও উদ্ধার হয়নি কোম্পানীগঞ্জের জেসমিন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নিখোঁজ হওয়ার চার দিনেও উদ্ধার হয়নি কোম্পানীগঞ্জের জেসমিন আক্তার। এমন পরিস্থিতিতে উদ্বেগ আর উৎকন্ঠায় দিন কাটছে তার বৃদ্ধা মা ও বাবার। এ ঘটনায় উপজেলার পাড়ুয়া মাঝপাড়ার বাসিন্দা নিখোঁজ জেসমিন আক্তারের বাবা আছকর আলী কোম্পানীগঞ্জ থানায় সাধারণ ডায়রি (১০৫৮) করেছেন।
সাধারণ ডায়রিতে আছকর আলী উল্লেখ করেন, গত ২১ আগস্ট দিবাগত রাত ১১টায় তিনিসহ তার পরিবারের সকল লোকজন নিজ নিজ কক্ষে প্রতি রাতের ন্যায় ঘুমিয়ে পড়েন। পরদিন ২২ আগস্ট ভোর ৬টায় ঘুম থেকে ওঠে তিনি তার মেয়ে জেসমিন আক্তার (১৮)-কে কোথাও খোঁজে পাননি। এরপর তিনি ও তার পরিবারের লোকজন সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে থানা পুলিশের দারস্থ হন।
এদিকে, নিখোঁজ জেসমিন ২২ আগস্ট বেলা ৩টা ৩০ মিনিটের সময় ০১৭২৭-৪১৫১৯৩ নাম্বার থেকে তাদের প্রতিবেশী সিরাজ মিয়ার ছেলে সফাত উল্লা (২০)-এর ব্যবহৃত মোবাইল ফোন ০১৭৫৮-০৫০৪৬৪ নাম্বারে ফোন করে জানায়, সে সিলেট নগরীর মেজরটিলা এলাকায় আছে। বাড়ির লোকদেরকে যেন বলে, সে ভালো আছে। এরপর থেকে মোবাইলফোনটিও বন্ধ রয়েছে।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে.এম নজরুল বলেন, জেসমিন নিখোঁজের পর ওর বাবা থানায় সাধারণ ডায়রি করেছেন। ঘটনার তদন্ত চলছে, একই সাথে তাকে উদ্ধারের চেষ্টাও অব্যাহত আছে। তিনি বলেন, মেয়েটি উদ্ধার না হওয়া পর্যন্ত এবং তদন্ত শেষ না হলে মূল ঘটনার রহস্য উন্মোচন হবে না। আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৫ /আগষ্ট/২০২১/নুরুল
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১