editor

প্রকাশিত: 12:24 AM, September 27, 2021

সিলেটে নারীর প্রতি সহিংসতায় পাষন্ড স্বামী কারাগারে, ৩ জনের জামিন : পলাতক ১

সিলেটে নারীর প্রতি সহিংসতায় পাষন্ড স্বামী কারাগারে, ৩ জনের জামিন : পলাতক ১

সিলেটে নারীর প্রতি সহিংসতায় পাষন্ড স্বামী কারাগারে, ৩ জনের জামিন : পলাতক ১

ডেস্ক রিপোর্ট
নারীর প্রতি সহিংসতার অভিযোগে পাষন্ড এক স্বামীকে কারাগেরে প্রেরণ করা হয়েছে। পলাতক রয়েছে ঘটনার নেপথ্যের নায়ক আরেকজন। রোববার (২৬ সেপ্টেম্বর) সিলেটের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন আদালতের ম্যাজিস্ট্রেট তাকে কারাগারে প্রেরন করেন। জেলে প্রেরিত স্বামী রাজন আহমদ সিলেট মেট্রোপলিটন শাহপরাণ (রহ.) থানাধীন বালুচরের আওলাদ আলীর পুত্র।
জানা গেছে, রাজন আহমদ ও তার পরিবার যৌতুক দাবিতে আয়শা আফছানা নামের এক গৃহবধূকে মারপিট করে ঘর থেকে বের করে দেন। এ ঘটনায় আয়শা আফছানা গত ৩০ আগস্ট সিলেট কোতোয়ালি মডেল থানায় একটি সাধারন ডায়েরী করেন। যাহার জিডি এন্ট্রি নং-২৬৭২। এতে আরো ক্ষিপ্ত হয়ে ওঠে রাজন ও তার সহযোগীরা।

গত ২০ সেপ্টেম্বর আয়শা আফছানা জিডির তদন্তকাজে কোতোয়ালি থানায় যাওয়ার পথে সুমরা মার্কেটস্থ আহার রেস্টুরেন্টের সামনে পেয়ে রাজন ও তার বন্ধু আরিয়ান আহমদ সহ ৫/৬ জন গতিরোধ করে তাকে মারপিট করে মোবাইল ফোন ও টাকা কড়ি ছিনিয়ে নেয়। এ ঘটনায় আয়শা আফছানা বাদী হয়ে ২১ সেপ্টেম্বর সিলেট কোতোয়ালি থানায় রাজন ও আরিয়ানসহ ৫জনকে এজাহারভুক্ত করে একটি মামলা করেন। যাহার থানার মামলা নং-৭৫।

মামলার আসামীরা হচ্ছে নগরের বালুচরের রাজন, রাজনের পিতা আওলাদ আলী, ভাই মোহন আহমদ, পীরেরবাজার মোকামের গুলের শফিক মিয়ার পুত্র আরিয়ান আহমদ রাজন, জাকির হোসেন সুমন উরফে (কুমিল্লার সুমন)। মামলার পর রাজনসহ (২, ৩ ও ৫) নং আসামী রোববার আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত (২, ৩ ও ৫) নং আসামীর জামিন মঞ্জুর করে প্রধান আসামী স্বামী রাজনের জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।

তবে ঘটনার নেপথ্যের নায়ক আরিয়ান আহমদ রাজন হাজির না হয়ে পলাতক রয়েছে এবং মামলার বাদী আয়শা আফছানা ও তার একমাত্র মেয়েকে অপহরণ ধর্ষণ গুম ও হত্যার হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। পলাতক আসামী আরিয়ান আহমদ রাজনের এহেন হুমকিতে যেকোন মূহুর্তে সময় বাদীর বড় ধরনের বিপদের সম্ভাবনা রয়েছে। আদালতের সেরেস্তা আসামী রাজনকে জেলে প্রেরনের সত্যতা নিশ্চিত করেছেন এবং আরিয়ান আহমদ রাজন হাজির না হয়ে পলাতক রয়েছে বলে জানান।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ