editor
প্রকাশিত: 1:37 AM, May 12, 2021
বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথ পৌর এলাকার উত্তর মিরেরচর গ্রামে এলাকার প্রায় ৫ শতাধিক অসহায়-গরীব পরিবারের সদস্যদের মধ্যে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ করে আর্থমানবেতার সেবার অঙ্গিকার নিয়ে আত্মপ্রকাশ করলো প্রবাসী ‘প্রবাসে পশ্চিম বিশ্বনাথ ইউকে’। ‘প্রবাসে পশ্চিম বিশ্বনাথ ইউকে’র উদ্যোগে ও পশ্চিম বিশ্বনাথ ঐক্য পরিষদের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান বলেন, মহান মুক্তিযুদ্ধসহ বাঙালীদের সকল সংকঠকালীন সময়ে সরকারের পাশাপাশি প্রবাসীরা মানুষের পাশে দাঁড়িয়েছেন। গরীব-অসহায় মানুষের কল্যাণে প্রবাসীদের ভূমিকা অতুলনীয়। প্রবাসীদের অবদানের কারণেই উহারা আমাদের কাছে সদা সম্মানের ব্যক্তিত্ব হয়ে হৃদয়ে স্থান করে নিয়েছেন। করোনা ভাইরাসের সংকঠকালীন সময়ে মানবিকতা থেকে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও প্রবাসীরা অসহায়-দরিদ্র মানুষের পাশে দাঁড়ালেই কেবল তারা চলমান সংকঠ সহযেই মোকাবেলা করে ঈদের আনন্দ উপভোগ করতে পারবেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
পশ্চিম বিশ্বনাথ ঐক্য পরিষদের সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক সুমন চন্দ্র দাশ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল হক, বিশ্বনাথ পৌরসভার সহায়ক কমিটির সদস্য ও সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ রফিক হাসান মেম্বার।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা ফখরুল ইসলাম ও স্বাগত বক্তব্য রাখেন মাওলানা আব্দুল মতিন। এসময় বালাগঞ্জ-ওসমানীনগর প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুল মতিন, যুক্তরাজ্যের ডরসেট আওয়ামী লীগের সভাপতি আব্দুল রোশন চেরাগ আলী, বিশ্বনাথ জামেয়া মাদানিয়া মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা জহির উদ্দিন, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার ইসমাইল আলী, এলাকার মুরব্বী রুস্তুম বেগ, আয়না মিয়া, সাহাব উদ্দিন, সিরাজ উদ্দিন মাস্টার, পশ্চিম বিশ্বনাথ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম, সংগঠক শফিক মিয়া, আব্দুল জলিল, কদ্দুছ আলী, সাহেদ আহমদ প্রিন্স, সুজেল মিয়া প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়