editor

প্রকাশিত: 1:15 AM, May 13, 2021

পররাষ্ট্রমন্ত্রীর প্রতি বিএনএ ওসমানী শাখার কৃতজ্ঞতা

পররাষ্ট্রমন্ত্রীর প্রতি বিএনএ ওসমানী শাখার কৃতজ্ঞতা

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক নার্স দিবসে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের প্রতি গভীর কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখা। বিএনএ ওসমানী শাখার সভাপতি শামীমা নাসরিন ও সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক এক শুভেচ্ছা বার্তায় বলেন, করোনা সংক্রমণের শুরু থেকে সিলেটে নার্সিং কর্মকর্তারা জীবনবাজি রেখে কোভিড আক্রান্তদের সেবায় কাজ করে যাচ্ছেন। এই দু:সময়ে পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের এমপি ড. এ কে আবদুল মোমেন নার্সিং কর্মকর্তাদের পাশে থেকে তাদের সাহস যুগিয়েছেন, অনুপ্রাণিত করেছেন। যখনই সিলেটের কোন নার্সিং কর্মকর্তার কোন সমস্যার কথা তিনি জেনেছেন, তৎক্ষনাত তা সমাধানের উদ্যোগ নিয়েছেন। নার্সিং নেতৃবৃন্দ বলেন- অসুস্থদের সেবা দিতে গিয়ে কোভিড আক্রান্ত হয়ে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের নার্সিং কর্মকর্তা রুহুল আমিন (দেশের প্রথম পুরুষ নার্সিং কর্মকর্তা) মারা গেলে তার পরিবারের পাশে অভিভাবকের ভূমিকায় অবর্তীণ হন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন। মোমেন ফাউন্ডেশনের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিনী সেলিনা মোমেন অসহায় পরিবারটিতে তিন মাসের খাবার পাঠান। পররাষ্ট্রমন্ত্রী দুই লাখ টাকা আর্থিক অনুদানের পাশাপাশি রুহুল আমিনের একমাত্র ছেলের এইচএসসি পর্যন্ত পড়ালেখার দায়িত্বও নেন। রুহুল আমিনের পরিবারের প্রনোদনা প্রাপ্তির বিষয়টিও নিশ্চিত করেন ড. মোমেন।
একইভাবে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং কর্মকর্তা মো. নূরুল ইসলাম কোভিড আক্রান্ত হলে তার চিকিৎসার খোঁজ খবর নেন পররাষ্ট্রমন্ত্রী। তার মৃত্যুর পর পরিবারের প্রনোদনা প্রাপ্তির ব্যাপারেও পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পররাষ্ট্রমন্ত্রীকে ‘নার্সবান্ধব’ জনপ্রতিনিধি ও মন্ত্রী উল্লেখ করে আন্তর্জাতিক নার্স দিবসে তাকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান বিএনএ ওসমানী হাসপাতাল শাখার নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন, নার্স দিবসেও পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বিএনএ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেককে ফোন দিয়ে শুভেচ্ছা জানান এবং সকল নার্সিং কর্মকর্তাদের খোঁজখবর নেন। আগামীতেও নার্সিং কর্মকর্তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ