editor

প্রকাশিত: 9:18 PM, May 24, 2021

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন : যুক্তরাজ্য প্রবাসীর বিরুদ্ধে প্রতারণা ও মামলা দিয়ে হয়রানির অভিযোগ

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন : যুক্তরাজ্য প্রবাসীর বিরুদ্ধে প্রতারণা ও মামলা দিয়ে হয়রানির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
যুক্তরাজ্য প্রবাসী আছমত আলীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছেন তারই আত্মীয় সিলেটের সাগরদিঘীরপারের মৃত আব্দুল করিমের ছেলে কবির আহমদ। তিনি দাবি করেন, সরল মনে আছমতকে বিশ্বাস করার খেসারত দিতে হচ্ছে তাকে। আছমত প্রতারণার পাশাপাশি হয়রানি করতে মামলা দায়ের এবং নানাভাবে হুমকি দিচ্ছেন। একই সাথে সামজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে অপপ্রচারও করছেন বলে দাবি করেন কবির।
সোমবার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। তিনি লিখিত বক্তব্যে আরও বলেন, ২০০৫ সালে সিলেট সদর উপজেলার বাগবাড়ীতে আছমত আলী তার মালিকানাধীন সাড়ে তিন শতক জমি বিক্রির প্রস্তাব দিলে সরল মনে জমির মূল্য বাবদ কয়েক দফায় তাকে ২৫ লাখ টাকা প্রদান করি।’ টাকা পাওয়ার পর মাঠপর্চায় ভূমির মালিকানার জায়গায় আমার নাম অন্তভুর্ক্ত করার পাশাপাশি পরবর্তীতে দলিল রেজিস্ট্রি করে দিবেন এমন প্রতিশ্রুতি দেন আছমত আলী।
কবরি আহমদ বলেন, উক্ত জায়গার উপর নির্মিত বাসার বিদ্যুৎ, গ্যাস ও হোল্ডি ট্যাক্স আমার নামে রয়েছে। আমি নিয়মিত বিল পরিশোধ করে আসছি। বাসা ভাড়া দিয়ে ভাড়াটিয়ার কাছ থেকে নিয়মিত ভাড়াও গ্রহণ করছি। সবকিছু ঠিকঠাক চললেও আছমত হঠাৎ করে চতুরতার আশ্রয় নিয়ে সেখানে নির্মিত বাসাটি তার বলে দাবি করেন। পাশাপাশি ওই বাসায় তাকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না অভিযোগ করে ২০১৯ সালে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরিও করেন। তবে তার অভিযোগের কোন সত্যতা পায়নি পুলিশ।’ কবির আরও বলেন, ‘সম্প্রতি প্রবাসী আছমত সামজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেন বিদ্যুৎ ও গ্যাস বিলের জন্য নাকি আমাকে তিনি চেক প্রদান করেছিলেন। এর আগে ছাতক থানায় তার দায়ের করা সাধারণ ডায়েরিতে তিনি উল্লেখ করেছিলেন ব্যাংক লোন পাইয়ে দেওয়ার জন্য নাকি আমাকে ৫টি ব্লাঙ্ক চেক দেন। তার এ সকল অসংলগ্ন কথাবার্তাই প্রমাণ করে তিনি মিথ্যাচার করছেন। তিনি একেক জায়গায় একেক ধরনের কথা বলে যাচ্ছেন। সবশেষ গত গত ১৪ ফেব্রুয়ারি আমাকেসহ ৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন আছমত। এজাহারে তিনি উল্লেখ করেন তার সাইন করা ৫টি ব্ল্যাঙ্ক চেক নাকি আমাকে দিয়েছিলেন।’
এ মামলায় তিনি মিথ্যার আশ্রয় নিয়েছেন দাবি করে লিখিত বক্তব্যে কবির বলেন, ‘মূলত ব্যবসায়ীক অজুহাতে বিভিন্নজনের নিকট থেকে তিনি ঋণ নিয়েছিলেন। তার বদলে তাদেরকে চেক প্রদান করেন। কিন্তু পাওনাদাররা ব্যাংকে চেক জমা দিলে তা পর্যাপ্ত অর্থ না থাকায় ফেরত আসে। পরবর্তীতে ভুক্তভোগীরা আছমত আলীর বিরুদ্ধে চেক ডিজঅনার মামলা করেন। এছাড়াও আছমত আলী যুক্তরাজ্যে নেওয়ার আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে অনেকের কাছ থেকে অগ্রিম অর্থ গ্রহণ করেছেন এমন অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।’
তিনি আরও বলেন, আছমতকে জমির মূল্য বাবদ ২৫ লক্ষ টাকা প্রদান করলেও এখন তিনি বলছেন তাকে আরও ২০ লক্ষ টাকা দিতে হবে। তাহলেই তিনি জায়গা রেজিস্ট্রি করে দিবেন। আছমত আলী আমাকে জায়গা রেজিস্ট্রি করে না দিয়ে বিশ্বাসঘাতকতা করছেন। এমনিক সন্ত্রাসী দিয়ে আমাকে হুমকি দিচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে হেয় করছেন। আছমতের এমন অপপ্রচারে বিভ্রান্ত না হতে সকল মহলের প্রতি অনুরোধ জানান তিনি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ