editor
প্রকাশিত: 5:23 PM, August 29, 2021

বালুচরে সৌখিন ফুটবল একাদশ টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক
সিলেট সদর উপজেলার ৫নং টুলটিকর ইউনিয়নের জোনাকি বালুর মাঠে (২৭ আগস্ট) শুক্রবার বিকেলে সৌখিন ফুটবল একাদশ টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এলাকার বিশিষ্ট মুরব্বি ফরিদ আহমদ এর সভাপতিত্বে ও কবির উদ্দিন মনাই মিয়ার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট সমাজ সেবক সাংবাদিক বদরুর রহমান বাবর বলেন, খেলাধুলা মানুষের শরীর সবল সুস্থ রাখে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা অত্যন্ত প্রয়োজনীয়। তৃর্ণমূল থেকেই খেলাধুলায় অংশ গ্রহণ করে জাতীয় পর্যায়ে অনেকে স্থান পেয়েছেন। আশাকরি গৌরবের সাথে বালুচর মাঠ থেকে যেন খেলাধুলা করে জাতীয় পর্যায়ে স্থান পায় সে আশা ব্যক্ত করি। তিনি আরো বলেন আগামীতে এই মাঠে আর ও বৃহৎ পরিশরে যেন খেলার আয়োজন করা হয়। যতটুকু সহযোগিতার প্রয়োজন তা আমি আপনাদের পাশে থাকবো। অনুষ্ঠানের মধ্যে সাংবাদিক বদরুর রহমান বাবরকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন, আবু নাছের, সাংবাদিক শাহান আহমেদ চৌধুরী, ছাত্রনেতা ফয়সল আহমেদ, নাদিম আহমেদ, তপন দেব, বোরহান উদ্দিন, মালেক সুমন, সরবন দাস, সালমান সানি, খোকন মজুমদার, সোহাগ আহমেদ, সুজন আহমেদ, শিপু প্রমুখ।
উল্লেখ্য, টুর্নামেন্টের মোট ৬টি দল অংশগ্রহণ করে। ৬টি দলের মধ্যে যে ২টি শক্তিশালী দল ফাইনালে মখোমুখি হয়েছে হাবিগুস্টি সিলেটি বনাম মরিয়ম একাদশ। মরিয়ম একাদশ ১-০ গোলে হাবিগুস্টি সিলেটি দলের কাছ থেকে জয় ছিনিয়ে নেয়। অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন পুরুস্কার এবং দ্বিতীয় স্থান অর্জনকারীদের হাতে রানার্সআপ পুরুস্কার তুলে দেন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৯/আগষ্ট/২০২১/রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ