editor

প্রকাশিত: 10:34 PM, October 7, 2021

গোয়াইনঘাটে নৌচলাচল বন্ধে ক্ষতিগ্রস্ত ইজারাদার ইজারার টাকা ফেরত চায়

গোয়াইনঘাটে নৌচলাচল বন্ধে ক্ষতিগ্রস্ত ইজারাদার ইজারার টাকা ফেরত চায়

গোয়াইনঘাটে নৌচলাচল বন্ধে ক্ষতিগ্রস্ত ইজারাদার ইজারার টাকা ফেরত চায়

গোয়াইনঘাট প্রতিনিধি
সিলেটে সেতু রক্ষায় নৌচলাচল বন্ধের ঘোষণায় দুই কোটি টাকা ক্ষতি হওয়ার কথা জানিয়ে ইজারার টাকা ফেরত চেয়েছে ইজারাদার প্রতিষ্ঠান। তাদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) একটি দল আজ বৃহস্পতিবার সরেজমিন পরিদর্শনে যান। বিআইডব্লিউটিএর উপপরিচালক মো. শহীদ উল্যাহর নেতৃত্বে গোয়াইন নদসহ ইজারাকৃত নৌপথগুলো পরিদর্শন করে প্রতিনিধিদলটি।

প্রতিনিধিদলের প্রধান মো. শহীদ উল্যাহ বলেন, পরিচালক বরাবর ইজারাদার একটি আবেদন করেছেন। তাতে সড়ক ও জনপথের (সওজ) নৌচলাচল বন্ধের পরামর্শসহ সার্বিক পরিস্থিতিতে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে। ইজারাদার তাঁদের ইজারা বাবদ দেওয়া টাকা ফেরত চেয়েছেন। তাতে বিআইডব্লিউটিএ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার মুখে পড়েছে। ক্ষয়ক্ষতির বিষয়টি তদন্ত করতে সরেজমিন পরিদর্শনের পর প্রতিবেদন দেওয়া হবে। এরপর এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, পিয়াইন, গোয়াইন, ধলাই নদ ও চেঙ্গের খাল সিলেটের অন্যতম ব্যস্ত নৌপথ। বছরের ছয় মাস এসব নৌপথ দিয়ে প্রতিদিন দুই শতাধিক বালুবাহী নৌযান চলাচল করে। তিন নদে রয়েছে চারটি সেতু। এ পথ দিয়ে বালুবাহী নৌযানগুলো চলাচল করার সময় সেতুর পিলারে ধাক্কা লেগে ছোটখাটো দুর্ঘটনা থেকে শুরু করে নৌযানডুবির ঘটনাও ঘটে। এর মধ্যে সবচেয়ে অরক্ষিত গোয়াইন নদের সেতু। সেখানে ‘প্রটেক্টিভ পিলার’ নির্মাণের জন্য সওজকে চিঠি দিয়েছে উপজেলা প্রশাসন। সেতুর সুরক্ষায় কোনো তহবিল না থাকায় নৌচলাচল সাময়িক বন্ধ রাখার পরামর্শ দেয় সওজ।

সিলেটের নৌপথ বিআইডব্লিউটিএর আশুগঞ্জ-ভৈরববাজার নদীবন্দর শাখার অধীন। এর মধ্যে গোয়াইনঘাটের বাউরবাগ রানীগঞ্জ গ্রাম পর্যন্ত ডকি নদ, গোয়াইন নদ ও চেঙ্গের খাল ঘাট প্রতিবছর ইজারা দেয় বিআইডব্লিউটিএ। মেসার্স এস এল এন্টারপ্রাইজ এবার ইজারা নেয়। ইজারা প্রদানের কার্যাদেশ থেকে জানা গেছে, ২০২১-২২ অর্থবছরে উল্লিখিত নৌপথের ইজারামূল্য ছিল ১ কোটি ৬৫ লাখ ৫০ হাজার টাকা।

বিআইডব্লিউটিএর পরিচালকের দপ্তরে ইজারাদারের ক্ষতিপূরণের আবেদনে বলা হয়, গত ২৭ জুন থেকে ইজারা কার্যক্রম শুরু হলেও ১ জুলাই থেকে করোনা পরিস্থিতির কারণে লকডাউনে নৌপথ বন্ধ থাকে। এ জন্য ইজারা কার্যক্রমও বন্ধ থাকে। লকডাউন শেষে নৌপথে নৌযান সচল হলে ২০ আগস্ট সওজ সেতুর সুরক্ষায় নৌচলাচল বন্ধ রাখার পরামর্শ দেয়। এতে ইজারাধীন পুরো নৌপথ দিয়ে নৌযান চলাচল নিয়ন্ত্রিত হয়ে একপর্যায়ে বন্ধ হয়ে পড়ে। এতে তাদের প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে।

ইজারাদার প্রতিষ্ঠান মেসার্স এস এল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সুবাস দাস বলেন, ‘আমরা তো সরকারকে টাকা দিয়ে ইজারা নিয়েছি। আবার আরেকটি সরকারি প্রতিষ্ঠান নৌচলাচল বন্ধের পরামর্শ দিয়ে ক্ষতির মুখে ফেলল। ক্ষতি পোষাতে আমরা ইজারা বাবদ সরকারকে দেওয়া টাকা ফেরত চাই।’

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিলুর রহমান বলেন, দুর্ঘটনা এড়াতে ও সেতুর সুরক্ষায় সওজ নৌচলাচল বন্ধের পরামর্শ দিয়েছিল। এটা তাৎক্ষণিক প্রতিকারমূলক ব্যবস্থা ছিল। এতে আর্থিক ক্ষতিসহ অন্যান্য বিষয়গুলো দেখা এখন বিআইডব্লিউটিএর বিষয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ