editor
প্রকাশিত: 7:07 PM, July 15, 2021
অনলাইন ডেস্ক
প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেয়েছেন সিলেট জেলা প্রেসক্লাবের বিভিন্ন গণমাধ্যমের অফিস সহকারীরা। প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর এমন ঈদ উপহার পেয়ে খুশি অফিস সহকারীরা।
বৃহস্পতিবার সকালে সিলেটের জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গণমাধ্যম অফিস সহকারীদের হাতে প্রধানমন্ত্রী দেওয়া ঈদ উপহার নগদ অর্থ তুলে দেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ।
অনুষ্ঠানে এম কাজী এমদাদুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের মেহনতি মানুষের কল্যাণে কাজ করছেন। দেশব্যাপী করোনায় অসহায় কর্মহীন মানুষকে ঈদ উপহার দিচ্ছেন। তিনি প্রধানমন্ত্রীর জন্য দোয়া কামনা করে সকলকে স্বাস্থ্যবিধি মেনে ঈদুল আজহা উদযাপনের আহবান জানান।
এসময় জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ জেলা প্রেসক্লাবের গণমাধ্যমগুলোর অফিস সহকারীদের মধ্যে প্রধানমন্ত্রীর ঈদ উপহার দেওয়া প্রধানমন্ত্রী ও সিলেটের জেলা প্রশাসকের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
: বিজ্ঞপ্তি
ডিএসএস /১৫ জুলাই ২০২১ / রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ