editor
প্রকাশিত: 1:29 PM, February 23, 2021
অনলাইন ডেস্ক
হিমালয়সংলগ্ন লাদাখের বিতর্কিত প্যাংগং লেক এলাকা যেখানে গত জুন মাসে এক রক্তাক্ত সংঘর্ষে ভারত ও চীনের অন্তত ২৪ জন সৈন্য নিহত হয়েছিল, সেখান থেকে দুই দেশই তাদের সৈন্যদের সরিয়ে নিয়েছে।ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক যৌথ বিবৃতিতে এ কথা জানানো হয়। খবর বিবিসির।এই এলাকাটিতে ভারত ও চীনের সীমান্ত স্পষ্টভাবে চিহ্নিত না হওয়ায় তা দুই দেশের সৈন্যদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।প্যাংগং লেকের উত্তর ও দক্ষিণ তীরে দুপক্ষই বিপুল পরিমাণ সেনা মুখোমুখি অবস্থানে মোতায়েন রেখেছিল।ভারতের লাদাখ ও চীননিয়ন্ত্রিত আকসাই-চীন এলাকায় গত কয়েক মাসে দুই দেশের হাজার হাজার সেনা মোতায়েন হওয়ায় যে কোনো সময় সংঘাত বাধতে পারে এমনআশঙ্কা দেখা দিয়েছিল।গত ১১ ফেব্রুয়ারি ভারত ও চীন লাদাখের প্যাংগং লেক এলাকা থেকে দুই দেশই তাদের সৈন্যদের সরিয়ে নেওয়ার ঘোষণা দেয়। এর পর থেকে সৈন্য সরিয়ে নেওয়ার কাজ চলছিল।ভারত ও চীনের মধ্যে গত বহু দশক ধরে সীমান্ত নিয়ে উত্তেজনা চলছে এবং ১৯৬২ সালে তাদের মধ্যে যুদ্ধও হয়েছে।দুই দেশের মধ্যে দুই হাজার ১০০ মাইল সীমান্ত রয়েছে, যা বহু স্থানেই সুনির্দিষ্টভাবে চিহ্নিত নয়।দুই দেশই এখন বলছে যে, তারা দুই দেশের দীর্ঘ সীমান্তের অন্য এলাকাগুলোতেও শান্তি বজায় রাখার জন্য কাজ করবে।ত সপ্তাহে গালওয়ান উপত্যকায় চীন ও ভারতের সৈন্যদের মধ্যকার জুন মাসের সংঘর্ষের একটি ভিডিও প্রকাশ করে চীনা কর্তৃপক্ষ।শুক্রবারই প্রথমবারের মতো চীন স্বীকার করে যে ওই ঘটনায় তাদের চারজন সৈন্য নিহত হয়েছিল।
S/H(Ripa-5)
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট