editor
প্রকাশিত: 12:09 AM, May 11, 2021
অনলাইন ডেস্ক
যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম মাহমুদুর রহমান রিজভী টিকা নেয়ার পরও দ্বিতীয় দফায় করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি নিজ বাড়িতে হোম কোয়ারেন্টিনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
সোমবার বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আলীমুর রাজিব বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মহামারি করোনা শুরুর সময়ে ডা. মাহমুদুর রহমান রিজভীর করোনা পজিটিভ ধরা পড়লে বেশ কিছুদিন চিকিৎসার পর তিনি ভালো হয়ে যান। শরীর সুস্থ হওয়ার পর তিনি গত ৭ ফেব্রুয়ারি কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজটি গ্রহণ করেন।
ডা. আলীমুর রাজিব জানান, নিয়ম মেনে গত ৮ এপ্রিল টিকার দ্বিতীয় ডোজটিও গ্রহণ করেন ডা. মাহমুদুর রহমান রিজভী। টিকার দুটি ডোজ গ্রহণ করার পর তিনি আবারও দ্বিতীয় দফায় করোনায় আক্রান্ত হন।
তিনি আরও জানান, গত ৪-৫দিন ধরে তিনি অসুস্থতাবোধ করলে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার ফলাফল রোববার বিকালে হাসপাতালে এসে পৌঁছায়। রিপোর্টে দেখা যায়, তিনি আবারও করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি বাড়িতে থেকে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তার শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে।
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের