editor
প্রকাশিত: 3:19 PM, May 13, 2021
সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেছেন, ছাত্রলীগ হচ্ছে আওয়ামীলীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন। ছাত্রলীগ প্রতিষ্ঠার পর থেকে দেশের ক্রান্তিলগ্নে দেশের অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে। জননেত্রী শেখ হাসিনার নির্দেশের প্রতি সম্মান জানিয়ে বাংলাদেশের প্রতিটি জেলায় ছাত্রলীগের নেতাকর্মী নিজ নিজ সামর্থ অনুযায়ী সমাজের সুবিধা বঞ্চিত ও অসহায় মানুষকে সাহায্য করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকে সিলেট মহানগর ছাত্রলীগের ১৭নং ওয়ার্ড শাখার উদ্যোগে ছিন্নমূল শিশুদের মাঝে ঈদের নতুন কাপড় বিতরণ করেছে, যা একটি মহতি উদ্যোগ হিসেবে বিবেচিত।
তিনি বুধবার রাতে নগরীর ১৭নং ওয়ার্ডের কাজিটুলা এলাকায় সিলেট মহানগরের ১৭নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি শাহিদুল ইসলাম সৌমিক এর উদ্যোগে ছিন্নমূল ও অসহায় শিশুদের মাঝে ঈদের নতুন কাপড় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ১৭ নং ওয়ার্ড ছাত্রলীগের সহ সভাপতি মো. মকবুল হোসাইন, আবির আল আজাদ মুন্না, সারওয়ার আহমেদ সাইফ, জাকির আহমেদ, তাসনিম জিহান, নাহিয়ান আহমেদ তমাল, ফেরদৌস খান হিমেল, নাহিদুল ইসলাম শাফায়াত, গাজী রাতুল প্রমুখ। বিজ্ঞপ্তি
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ