editor
প্রকাশিত: 11:31 PM, September 25, 2021

আইনশৃঙখলা বিষয়ক সভায় বিতর্কিতরা
নিজস্ব প্রতিবেদক
সিলেটে পুলিশর সভায় বক্তব্য রেখেছেন একাধিক মামলার আসামী! এ নিয়ে চরম সমালোচনা চলছে। তবে পুলিশ বলছে, নাম আর মানুষেত চেনা যায়নি। এই সুযোগটাই হয়ত নিয়েছে ঐ ব্যক্তি। আর আসামী বক্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবি প্রকাশ করে দিব্যি হেসেখেলে ঘুরে বেড়াচ্ছেন।
জানা গেছে, সিলেট সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মঈন উদ্দিন একাধিক রাজনৈতিক মামলার আসামী। বর্তমানে তিনি জামিনে আছেন।
বিএনপি নেতা মো: দিলোয়ার হোসেন, আব্দুল গফুর। শনিবার দুপুরে সিলেট সদরের খাদিমনগর ইউনিয়নের সচেতন নাগরিক বৃন্দ আয়োজিত সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ২৮নম্বর বিটের আইনশৃঙখলা বিষয়ক সভায় অনুষ্ঠিত হয়। এই সভায় তারা উপস্থিত ছিলেন।
গত বছর সদর উপজেলার খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা মো: দিলোয়ার হোসেন জাতীয় শোক দিবস পালন না করেই উপজেলা প্রশাসনে বৃক্ষরোপনের ছবি জমা দিয়েছেন। সরকারের নির্দেশনা থাকলেও ১৫ আগস্ট ইউনিয়ন পরিষদে শোক দিবেসের কোনো আলোচনা সভা, দোয়া মাহফিল বা অন্যান্য কোনো কর্মসূচি না নেয়ায় এ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
তাদেরকে সভায় দেখে সচেতন নাগরিকদের অনেকেই অবাক হন। তবে সভা শুরুর একটু পরেই যখন বক্তা হিসাবে তাদের নাম ঘোষণা করা হয়, তখন তারা হাসাহাসিও শুরু করেন।
যুকদল নেতা মঈন উদ্দিন বিভিন্ন সময়ে সরকার বিরোধী প্রচারণাতো চালানই, সেই সাথে ধর্মীয় বিদ্বেষ বা উস্কানি ছড়ানোর প্রমাণও পাওয়া গেছে তার ফেসবুক টাইমলাইনে। এমন একজনকে একটা গুরুত্বপূর্ণ সভায় বক্তব্য রাখার সুযোগ দেয়ার যৌক্তিকতাও পাচ্ছেন না তারা।
আর তাই ওসির কঠোর সমালোচনা চলছে সচেতন মহলে। সমালোচনার কারণ আরও আছে। বিএনপি ঘরানার নেতৃবৃন্দ আয়োজিত এই সভায় মোটেও স্বাস্থ্যবিধি মানা হয়নি।
সমালোচনা করছেন এয়ারপোর্ট থানার বিতর্কিকাত ওসি ( ভারপ্রাপ্ত কর্মকর্ত) খান মুহাম্সমদ মইনুল জাকেরের।
তাদের মতে, বিতর্কিত ওসি বিতর্কিতদের নিয়েই থাকেন। এর আগে করোনর সময়ে নিষেধাজ্ঞা অমান্য করে তিনি সপরিবারে রাতারগুল বেড়াতে গিয়েছিলেন। নারী ও শিশুরাও ছিলেন মাস্কবিহীন। এর আগে জৈন্তাপুর থানা থেকে সিলেট বিভাগের বাহিরে বদলি করা হয়েছে। তিনি বিএনপি-জামায়াতের আমলে নিয়োগ পেয়েছিলেন।
বিষয়টি নিয়ে আলাপকালে এয়ারপোর্ট থানার ওসি ( ভারপ্রাপ্ত কর্মকর্তা) খান মুহাম্মদ মাইনুল জাকের বলেন, আসলে নাম আর মানুষেতো চেনা যায়নি। এই সুযোগটাই হয়ত নিয়েছেন তিনি।
এ ব্যাপারে তারা ভবিষ্যতে আরও সচেতন থাকবেন বলেও তিনি সদর উপজেলাবাসীকে আশ্বস্ত করেছেন।
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১