editor

প্রকাশিত: 12:27 AM, November 15, 2021

বিয়ানীবাজারে নৌকার মাঝি নির্ধারণে তৃণমূলের ভোটে বিজয়ী যারা

বিয়ানীবাজারে নৌকার মাঝি নির্ধারণে তৃণমূলের ভোটে বিজয়ী যারা

বিয়ানীবাজারে নৌকার মাঝি নির্ধারণে তৃণমূলের ভোটে বিজয়ী যারা

বিয়ানীবাজার প্রতিনিধি
আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বিয়ানীবাজার উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ে তৃণমূল নেতাদের ভোটগ্রহণ করা হয়েছে। রোববার বিকালে পৌরশহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শেষে সন্ধ্যায় তিনটি ইউনিয়নে সমঝোতার ভিত্তিতে এবং সাতটি ইউনিয়নে ভোটাভুটির মাধ্যমে ফল ঘোষণা করা হয়।

বর্ধিত সভায় তৃণমূলের ভোটগ্রহণের পূর্বে জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ নৌকার মাঝি নির্ধারণে সমঝোতার প্রস্তাব দেন। এতে সাড়া দেন ইউনিয়ন আওয়ামী লীগের তৃণমূলের ভোটাররা। এক পর্যায়ে বিনাভোটে সমঝোতার ভিত্তিতে আলীনগর ইউনিয়নের সিলেট জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আহবান হোসেন খান শিশু, কুড়ারবাজার ইউনিয়নে যুক্তরাষ্ট্র প্রবাসী ও আওয়ামী লীগ নেতা বাহার উদ্দিন এবং লাউতা ইউনিয়নে যুক্তরাষ্ট্র প্রবাসী ও সাবেক ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এমএ জলিল মনোনীত হন।

পরে সমঝোতা না হওয়ায় উপজেলার অন্য ৭ ইউপির প্রত্যেকটি ওয়ার্ডের সভাপতি-সম্পাদক দলীয় প্রার্থী মনোনয়নে নিজেদের ভোট প্রয়োগের মাধ্যমে আওয়ামী লীগের দলীয় প্রার্থী নির্বাচনে তাদের মতামত ব্যক্ত করেন।

চারখাই ইউনিয়নে তৃণমূলের সর্বোচ্চ ১২ ভোট পেয়ে প্রথম হয়েছেন বর্তমান চেয়ারম্যান মাহমদ আলী, ৭ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন প্রবাসী আওয়ামী লীগ গৌছ উদ্দিন।

দুবাগ ইউনিয়নে সর্বোচ্চ ১০ ভোট পেয়ে উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য পলাশ আফজাল প্রথম হয়েছেন। ৬ ভোট পেয়েছেন বর্তমান চেয়ারম্যান আব্দুস সালাম ও ৪ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন আওয়ামী লীগ নেতা আব্দুল কাদির।

শেওলা ইউনিয়নে সর্বোচ্চ ১৩ ভোট পেয়ে প্রথম হয়েছেন বর্তমান চেয়ারম্যান জহুর উদ্দিন। ৪ ভোট পেয়ে দ্বিতীয় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ খান ও ৩ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন আওয়ামী লীগ নেতা তারেক উদ্দিন।

মাথিউরা ইউনিয়নে সর্বোচ্চ ৮ ভোট পেয়ে প্রথম হয়েছেন উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আমান উদ্দিন। ৭ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে বর্তমান চেয়ারম্যান শিহাব উদ্দিন এবং ৫ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক শহীদ পরিবারের সন্তান আলমগীর হোসেন রুনু।

তিলপারা ইউনিয়নে সর্বোচ্চ ৮ ভোট পেয়ে প্রথম হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি বিবেকানন্দ দাস বিবেক। ৭ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এমাদ উদ্দিন এবং ৩ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ও সাংবাদিক সাদেক আহমদ আজাদ।

মোল্লাপুর ইউনিয়নে সর্বোচ্চ ৮ ভোট পেয়ে প্রথম হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আশরাফুল ইসলাম। ৭ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন যুক্তরাজ্য প্রবাসী শামীম আহমদ এবং ৩ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য দেলোয়ার হোসেন।

মুড়িয়া ইউনিয়নে সর্বোচ্চ ৬ ভোট পেয়ে প্রথম হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির। ৫ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন বীর মুক্তিযোদ্ধার সন্তান ও যুক্তরাষ্ট্র প্রবাসী ছাব্বির উদ্দিন এবং ৪ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াহিদ তারেক।

এদিকে, বর্ধিত সভা ও তৃণমূলের ভোটগ্রহণ শেষে জেলা ও উপজেলা আওয়ামী লীগের দায়িত্বশীলরা জানান, তিন ইউনিয়নের একক প্রার্থী এবং অন্য সাত ইউনিয়নের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা মনোনয়ন প্রত্যাশীদের নামের তালিকা দলের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডে প্রেরণ করা হবে। সেখান থেকে চূড়ান্ত প্রার্থী অর্থ্যাৎ নৌকা মাঝি নির্ধারণ করা হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ