editor
প্রকাশিত: 7:10 PM, August 19, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বলেছেন, মানবিকতার উৎকর্ষ সাধনের মাধ্যমে মানবিক মানুষ সৃষ্টি করতে হবে। সমাজের হতদরিদ্র মানুষের কল্যাণ সাধনে মানবিক মানুষ গুলোই এগিয়ে আসে। তিনি আজ বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকেলে নগরীর রায়নগরে মানবাধিকার ও দুর্নীতি দমন কমিশন সিলেট এর উদ্যোগে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মানবাধিকার ও দুর্নীতি দমন কমিশনের উপদেষ্টা অধ্যাপক জাকির হোসেন সমাজের নিপীরিত মানুষের কল্যাণে মানবাধিকার ও দুর্নীতি দমন কমিশনের এই উদ্যোগের ভূয়শী প্রশংসা করে বলেন, ভবিষ্যতে এ ধরণের কার্যক্রম আরো গতিশীল করতে হবে।
মানবাধিকার ও দুর্নীতি দমন কমিশনের সভাপতি সৈয়দ বেলাল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ মুত্তাকিম আলীর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সহ-সভাপতি রেজাউল করিম জোয়ারদার, যুগ্ম সম্পাদক ঝুনু চক্রবর্তী, অর্থ সম্পাদক রঞ্জিত কুমার দাস, ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ চৌধুরী, নির্বাহী সদস্য এডভোকেট আব্দুল্লাহ বুলবুল, এডভোকেট দীপন আচার্য, সদস্য আব্দুল হান্নান, সাগর আহমদ, শ্যামল দেবনাথ প্রমুখ।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৯/আগষ্ট/২০২১/রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ