editor

প্রকাশিত: 2:18 PM, December 30, 2021

সুনামগঞ্জে পাওনা টাকা নিয়ে সংঘর্ষে বৃদ্ধের মৃত্যু, আহত ১০: গ্রেফতার ১

সুনামগঞ্জে পাওনা টাকা নিয়ে সংঘর্ষে বৃদ্ধের মৃত্যু, আহত ১০: গ্রেফতার ১

সুনামগঞ্জে পাওনা টাকা নিয়ে সংঘর্ষে বৃদ্ধের মৃত্যু, আহত ১০: গ্রেফতার ১

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে পাওনা টাকা নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছে উভয়পক্ষের আরো ১০জন। পুলিশ অভিযান চালিয়ে ১জনকে গ্রেফতার করেছে। আজ বৃহস্পতিবার (৩০ ডিসেম্ভর) সকাল ১০টায় পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

মৃত ব্যক্তির নাম- আরশ আলী (৬৫)। তিনি জেলার জগন্নাথপুর উপজেলার সৈদেরগাঁও-শাহারপাড়া ইউনিয়নের পীরেরগাঁও গ্রামের বাসিন্দা। আহতদের মধ্যে ফুলবাহার বেগম (৬০), ইমান আলী (৪৫), ইদ্রিস আলী (৩৭), সুহেল মিয়া (৩২) ও আক্তার মিয়া (৩৫) কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এঘটনায় জড়িত সন্দেহে ইলিয়াস আলী (৪৫) নামের একজনকে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- গতকাল বুধবার (২৯ ডিসেম্ভর) সন্ধ্যা অনুমান ৭টায় জগন্নাথপুর উপজেলার পীরেরগাঁও গ্রামের পাওনা টাকা নিয়ে বৃদ্ধ আরশ আলী ও ইদ্রিস আলীর মধ্যে কথা কাটাকাটি হয়। এখবর পেয়ে দুইপক্ষের লোকজন সংঘবদ্ধ হয়ে লাটিসুটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ওই সংঘর্ষে বৃদ্ধ আরশ আলীসহ উভয়পক্ষে ১০জন আহত হয়। পরে আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা বৃদ্ধ আরশ আলীসহ আরো ৫জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে রাতেই সিলেট যাওয়ার পথে আহত বৃদ্ধ আরশ আলীর মৃত হয়। এখবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ইলিয়াস আলীকে গ্রেফতার করে।

এঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী সাংবাদিকের বলেন- ৮৫ হাজার টাকা নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এঘটনায় ১জনকে গ্রেফতার করাসহ বৃদ্ধ আরশ আলশ আলীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির