editor
প্রকাশিত: 4:23 PM, March 25, 2022

‘পাকিস্তানের নতুন প্রজন্ম বাংলাদেশে গণহত্যায় জড়িতদের শাস্তি দেবে’
অনলাইন ডেস্ক
‘পাকিস্তানের নতুন প্রজন্ম ১৯৭১ সালে বাংলাদেশে গণহত্যায় জড়িত পাকিস্তানিদের কবর থেকে তুলে এনে শাস্তির ব্যবস্থা করবে’ বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশের পরাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আবদুল মোমেন।
শুক্রবার (২৫ মার্চ) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ যাদুঘরে ‘বাংলাদেশ জেনোসাইড ইন ১৯৭১’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি একথা জানান।
ড. এ কে মোমেন বলেন, ১৯৭১ সালে প্রায় তিন কোটি লোক বসতভিটা ছাড়া হয়েছিল। এর মধ্যে এক কোটি লোক ভারতে শরণার্থী হয়ে আশ্রয় নিয়েছিল। প্রায় ৩০ লাখ লোক শহীদ হয়েছে। কিন্তু যারা এই গণহত্যা চালিয়েছে, তাদের কারো বিচার হয়নি। এটা দুঃখজনক এবং লজ্জাজনক। এটা পৃথিবীর এমনকি পাকিস্তানের জন্যও লজ্জাজনক।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, পাকিস্তানের কমিশন বলেছিল তাদের শাস্তি দেওয়ার জন্য। আমি আশা করবো পাকিস্তানের নতুন প্রজন্ম তারা বিষয়টি অনুধাবন করতে পারবে। তারা গণহত্যার অপরাধ স্বীকার করবে। তাদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করবে। কবর থেকে তুলে তাদের শাস্তির ব্যবস্থা করবে।
তিনি আরো বলেন, আমরা চেষ্টা করছি ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে পালনের। ইতোমধ্যে পৃথিবীর বিভিন্ন দেশ, যেসব দেশে গণহত্যা হয়েছে, তারাও তাদের দেশের গণহত্যার জন্য আন্তর্জাতিক দিবস পালনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর ফলে জাতিসংঘ একটা মধ্যপথ অবলম্বন করছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
সেমিনারে আরও বক্তব্য দেন জেনোসাইড ওয়াচের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর গ্রিগোরি স্টেনস্টোন (Gregory Stanton) এবং জেনোসাইড স্কলার ডা. হেলেন জারভিস (helen jarvis)। সেমিনার উপস্থাপন করেন শহীদ বুদ্ধিজীবী সন্তান ডা. নুজহাত চৌধুরী।
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির