editor
প্রকাশিত: 7:15 PM, December 17, 2021

বিজয়ের সুবর্ণজয়ন্তীতে ওসমানীনগরে খাদিমপুর উচ্চ বিদ্যালয়ে নানা আয়োজন
ওসমানীনগর প্রতিনিধি
বাঙালি জাতির উৎসব,আমেজ আর হাজার বছরের বীরত্বেরের অবিস্মরণীয় দিন মহান বিজয় দিবসের সুবর্ণজয়ন্তীতে সিলেটের ওসমানীনগরে খাদিমপুর নছিব উল্যা বহুমুখি উচ্চ বিদ্যালয়ে র্যালী,সভাসহ আয়োজন করা হয় দিনব্যাপী নানা অনুষ্ঠানে।
বৃহস্পতিবার সকালে স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে লাল সবুজের বর্ণিল সাজে আমন্ত্রিত অতিথিদের নিয়ে বিদ্যালয় প্রাঙ্গনে স্থাপিত শহিদ মিনারে পু®পস্থাপক অর্পন করেন বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষক-শিক্ষার্থীসহ অভিবাবকরা।পরবর্তীতে বিজয় র্যালী শেষে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্টিত হয় আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শওকত আহমদ সায়মনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উমরপুর ইউপি চেয়ারম্যান মো: গোলাম কিবরিয়া। বিশেষ অতিথি ছিলেন,সাবেক চেয়ারম্যান চেরাগ আলী,দেমাসাধ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি সামছু মিয়া লয়লুছ।
বক্তব্য রাখেন,বিদ্যালয়ের সাবেক শিক্ষক নছির আলী,প্রবীন শালিস ব্যক্তিত্ব মো: আওলাদ আলী,বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও উমরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হোসাইন আহমদ ছইল,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শরফ উদ্দিন,সহকারী শিক্ষক শরিফ কবির, যুবলীগ নেতা আজিজুর রহমান নানু প্রমুখ। বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈয়দ আওলাদ আলীর পরিচালনায় সভায় বক্তরা বলেন,ত্রিশ লক্ষ শহিদ ও দুই লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে বিশে^র মানচিত্রে স্থান করে নেয়া আজকের এই বাংলাদেশ।১৯৭১ সালে বঙ্গবন্ধুর সুদক্ষ নেতৃত্বের ফলে আজ বাংলার আকাশে উড়েছে লাল সবুজের পতাকা।জাতীর সেই বীর সন্তানদের স্বরনের পাশাপাশি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। স্বাধীনতা যুদ্ধের মূল্যবোধ লাখ লাখ শহিদদের আত্মত্যাগের বিষয়গুলো জানাতে হবে।মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার প্রত্যয়ে প্রযুক্তিনির্ভর বাংলাদেশের বাস্থবায়নে আজকের শিক্ষার্থীদের দেশ প্রেমে অনুপ্রানিত করে দক্ষ সুনাগরিক হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহব্বান জানান তারা। সভা শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে অতিথিদের সম্মাননা ক্রেষ্ট প্রদান শেষে অনুষ্টিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী হাবিব আহমদ এনাম এবং গীতাপাঠ করেন শিক্ষক সুদিপ্ত কুমার রায়। শুভেচ্ছা বক্তব্য প্রদান করে বিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া আক্তার ও তানজিলা আক্তার। দিনব্যাপী অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালানা কমিটির সদস্য,শিক্ষক-শিক্ষার্থী,অভিবাবকসহ সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির