editor

প্রকাশিত: 9:37 PM, December 23, 2021

ভাদেশ্বর ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম আলো’র ইশতেহার

ভাদেশ্বর ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম আলো’র ইশতেহার

ভাদেশ্বর ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম আলো’র ইশতেহার

সিলেটের গোলাপগঞ্জের ৮নং ভাদেশ্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দ রেজাউল করিম আলো নির্বাচনী ইশতেহার ঘোষনা করেছেন। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে তিনি এ নির্বাচনী ইশতেহার ঘোষনা করেন। আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে মোটর সাইকেল প্রতিক নিয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ইশতেহার ঘোষণা পূর্বে এক বক্তব্যে তিনি বলেন, চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মেম্বারদের সহযোগিতা ও পরামর্শ নিয়ে এ পরিষদ পরিচালনা করব এবং ইউনিয়নের মুরুব্বীয়ান ও যুবকদের সমন্বয়ে এলাকার বিভিন্ন উন্নয়ন মূলক কাজ ও প্রতিকূল পরিস্থিতিতে বিশেষজ্ঞ কমিটি গঠনের মাধ্যমে সঠিক কর্ম পরিকল্পনা নির্ধারণ করব। নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিটি গ্রামে সুশীল সমাজকে নিয়ে প্রতিরোধ কমিটি গঠন করা হবে। সেই সাথে সংখ্যালঘুদের নিরাপত্তা প্রদানের জন্য হিন্দু মুসলিম ঐক্য কমিটি গঠন করা হবে।
পরে তিনি তার নির্বাচনী ২৭ দফা ঘোষণা করেন। এগুলো হচ্ছে জন্ম ও মৃত্যু নিবন্ধন, ইউপিঃ সার্টিফিকেট (উত্তরাধিকারী) সহ সকল ধরণের ফি যথাসম্ভব কমিয়ে আনা, সব ধরণের সার্টিফিকেট দ্রুততর সময়ে প্রদানের নিমিত্তে কর্মকর্তা ও প্রয়োজনীয় সরঞ্জামাদির ব্যবস্থা, ২য় কুড়া সেতুর বর্তমান সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণ, মাইজভাগ খোশিদ আলী খেয়া ঘাটের পূর্ব হতে ছিলিমপুর গ্রামের দক্ষিণ রাস্তা দ্রুত ঢালাই এর ব্যবস্থা, খোশিদ খেয়া ঘাট হতে কোনাগাও অবহেলিত রাস্তাকে নির্মাণ করে এ অঞ্চলের শিক্ষা ব্যবস্থা প্রসার, খোশিদ আলী খেয়া ঘাটের পূর্ব হতে বড়বাড়ী নিয়াগল পর্যন্ত রাস্তাকে সরকারি করণের চেষ্টার মাধ্যমে পিচ ঢালাই করণ, ভাদেশ্বর এর অন্তর্গত সকল বাজারের ড্রেনেজ ব্যবস্থা, উন্নতমানের যাত্রী ছাউনি ও গণসৌচাগার নির্মাণ সহ মহিলা ও ছাত্রীদের জন্য আলাদা সৌচাগার নির্মাণ, নদীর প্রতিটি ঘাটে সিঁড়ি নির্মাণ, প্রতিটি বিদ্যালয়ে খেলার মাঠ উন্নয়ন, শিক্ষার্থীদের নিবন্ধন দ্রুত সম্পন্ন করা ও ফি সর্বনি¤œ রাখা, দক্ষিণভাগ উত্তর পাড়ের রাস্তাকে দ্রুত ঢালাইয়ের আওতায় আনা, ঝরে পড়া ছাত্র-ছাত্রীদের লেখা পড়ার বিশেষ ব্যবস্থা প্রদান, মানিক কোনা হতে মীরগঞ্জ পর্যন্ত সড়কের সাথে সব লিংক রাস্তার উন্নয়নে রোডম্যাপ নিশ্চিত করা, পূর্বের সকল অসমাপ্ত কাজকে সমাপ্ত করা, দামড়ী হাওরে প্রয়োজনীয় স্থানে সেচ ব্যবস্থা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মাতৃত্ব ভাতা, প্রতিবন্ধী ভাতা ও কৃষি ভাতা সহ অন্যান্য ভাতার সুষ্ঠু বন্টন নিশ্চিত করা, মাদ্রাসা শিক্ষার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, সাবেক চেয়ারম্যান-মেম্বার, সুশীল সমাজ, মসজিদের ইমাম এবং আইন-শৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে শান্তিশৃঙ্খলা রক্ষায় সন্ত্রাস-দুর্নীতি চাঁদাবাজি ও মাদক মুক্ত সমাজ গঠনে সচেষ্ট থাকা, যুবসমাজকে মাদকের অবক্ষয় হতে মুক্ত করতে খেলাধুলার ব্যবস্থা, ইউনিয়নবাসীর জীবনমান উন্নয়ন ও নিরাপত্তার স্বার্থে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ওয়ার্ড ভিত্তিক প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা, অগ্রাধিকার ভিত্তিতে রাস্তার উন্নয়ন এবং কৃষি কাজে উদ্বুদ্ধ করণ, ইউনিয়নের সকল ব্যবসায়ীদের নিয়ে সংগঠন করে ব্যবসায়ীদের কল্যানে কাজ করা, হাট-বাজার সমূহের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, নির্ধারিত স্থান সমূহে যাত্রী ছাউনি নির্মাণ, ময়লা ফেলার জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ, সরকারি ত্রাণ সামগ্রীর সুষম বন্টন, জনসংখ্যা আনুপাতিক হারে ওয়ার্ডে ওয়ার্ডে মেম্বারদের নিয়ে সকল সরকারি বরাদ্দ প্রদান, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান ও পরিবেশ উন্নয়নে শিক্ষক ও শিক্ষিত সমাজকে সাথে নিয়ে কাজ করা, মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদেরকে ব্যক্তিগত তহবিল থেকে উপবৃত্তি চালু, ইউনিয়নে যুব প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, ভাদেশ্বর ইউনিয়নকে তিনটি ব্লকে বিভক্ত করে প্রতিটি ব্লকে গ্রাম আদালত স্থাপন, সাবেক চেয়ারম্যান, মেম্বার ও গণ্যমান্য কর্মীদের সমন্বয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা। তিনি বলেন, বিজয়ী হলে আপনাদের সকলের সহযোগিতায় অন্যায় ও জুলুমের বিরুদ্ধে ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে ৮নং ভাদেশ্বর ইউনিয়নকে একটি আদর্শ মডেল ইউনিয়ন করার চেষ্টা করব।
উপস্থিত ছিলেন মাষ্টার আব্দুল মতিন, মাষ্টার আব্দুর রাজ্জাক, মো. মজির উদ্দিন, এহিয়া সাদেক চৌধুরী, কবি সামছুর ইসলাম, মইন উদ্দিন, এড. আব্দুর রফিক, এড. মিছবাহ উদ্দিন, এড. ফয়ছল, জাহাঙ্গীর আহমদ চৌধুরী, মাহতাব উদ্দিন, জিল্লুর রহমান, মাহতাব উদ্দিন, তাজ উদ্দিন, সৈয়দ আবু আজমল, শেখ ফরহাদ আহমদ, আলী আহমদ চৌধুরী, শ্রী কান্তি, হারুনুর রশীদ, সৈয়দ রাফসান আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির