editor

প্রকাশিত: 9:49 PM, December 14, 2021

শহীদ বুদ্ধিজীবি দিবসে সিলেট স্বাধীনতা ফোরামের র‌্যালী ও আলোচনা সভা

শহীদ বুদ্ধিজীবি দিবসে সিলেট স্বাধীনতা ফোরামের র‌্যালী ও আলোচনা সভা

শহীদ বুদ্ধিজীবি দিবসে সিলেট স্বাধীনতা ফোরামের র‌্যালী ও আলোচনা সভা

শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে সিলেট স্বাধীনতা ফোরামের উদ্যোগে র‌্যালি, স্মরণ সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
১৪ ডিসেম্বর মঙ্গলবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন শেষে একটি র‌্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট পয়েন্টে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিলেট স্বাধীনতা ফোরামের সভাপতি প্রফেসর আব্দুল্লাহ আল হেলাল এর সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা আহমদ জাকারিয়া। সাজ্জাদ হোসেন রুমনের পরিচালনায় কর্মসুচিগুলোতে সিলেট স্বাধীনতা ফোরামের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বুদ্ধিজীবীদের আদর্শ লালন করে দেশ জাতী ও সমাজকে এগিয়ে নিতে হবে। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বাঙালি জাতির জন্য কালো অধ্যায় হিসেবে রচিত হয়েছে, এ দিনে পাকিস্তানের হানাদার বাহিনীরা বাংলাদেশের বুদ্ধিজীবীদের কে নির্মমভাবে হত্যা করে,পাকিস্তানের এই বর্বরতা বাংলাদেশের জনগণ ধ্বিক্ষার ও ঘৃনার সাথে চিরদিন স্মরণ রাখবে।
বক্তাগণ পাকিস্তানি হানাদারদের বিশ্বের নিকৃষ্ট গোষ্ঠী আখ্যা দিয়ে বলেন, ১৯৭১ সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধের পুরো সময়টুকুতেই পাকিস্তানের হানাদার বাহিনী কর্তৃক পরিকল্পিত ভাবে বাংলাদেশে জ্ঞানী-গুণী ও স্বাধীনচেতা মানুষকে হত্যা করাকে বুদ্ধিজীবী হত্যাকান্ড বলে। পাকিস্তানের এই নির্মমতাকে চিরকলংকজনক অধ্যায় হিসেবে আখ্যায়িত করে পাকিস্তানকে প্রকাশ্যে বাংলাদেশের কাছে ক্ষম চাওয়ার আহবান জানান।
বক্তারা বলেন, ৭১ সালের ১৪ ডিসেম্বর দেশের বুদ্ধিজীবীদের হত্যা করে বাঙালি জাতিকে হাজার বছর পিছিয়ে দিয়েছে পাকিস্তানি হানাদার বাহিনী। প্রিয় মাতৃভূমির গর্বিত সন্তান বুদ্ধিজীবীদের হত্যার মাধ্যমে দেশকে মেধাশূন্য করার পরিকল্পনা করে পাকিস্তান। পাকিস্তানকে একটি বর্বর জাতি আখ্যা দিয়ে বলেন আজও পাকিস্তানের বেলুচিস্তান সহ বিভিন্ন স্থানে জঙ্গি হামলা অব্যহত আছে, তাই এদের কে সঠিক পথে ফিরিয়ে আনতে আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগ করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান বক্তারা। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির